Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নিষেধাজ্ঞা শেষে পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত সুন্দরবন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 09:55 am
Last modified: 01 September, 2025, 10:38 am

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার

নিষেধাজ্ঞা শেষে পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত সুন্দরবন

বন বিভাগের অনুমতি নিয়ে আজ থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন সংশ্লিষ্টরা।
টিবিএস রিপোর্ট
01 September, 2025, 09:55 am
Last modified: 01 September, 2025, 10:38 am
সুন্দরবন। ছবি: টিবিএস

জীববৈচিত্র্য রক্ষায় তিন মাস বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত হলো সুন্দরবন। 

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলেরা বনে প্রবেশ করতে শুরু করেছেন। পর্যটকদের জন্যও প্রস্তুত ট্যুর গাইডরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় জানিয়েছে, জীববৈচিত্র্য রক্ষায় জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গত বছর সুন্দরবনে প্রবেশ করেছিলেন ৭০ হাজারের বেশি বনজীবী। দেশি পর্যটক ছিলেন ৪৫ হাজার ১৩৮ জন, বিদেশি ৭০ জন ও তীর্থযাত্রী ৪০১ জন। এতে রাজস্ব আদায় হয়েছিল ২৭ লাখ টাকা।

উপকূলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বনজীবীরা ইতোমধ্যে তাদের জাল, দড়ি ও নৌকা গুছিয়ে নিয়েছেন। অনুমতিপত্র পেলেই তারা মাছ ও কাঁকড়া ধরতে প্রবেশ করবেন সুন্দরবনে।

গাবুরা ইউনিয়নের বনজীবী সাইফুল ইসলাম বলেন, "গেল তিন মাস খুব কষ্টে কেটেছে। সুন্দরবন বন্ধ থাকলে আমাদের আয়ের পথও বন্ধ হয়ে যায়। সুন্দরবন উন্মুক্ত হওয়ায় আমরা সবাই খুশি।"

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো অসুবিধা হলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. ফজলুল হক বলেন, "বনজীবীদের নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। রেঞ্জ এলাকার পর্যটন স্পটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বনবিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও স্মার্ট টিম তৎপর থাকবে।"

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / ম্যানগ্রোভ / পর্যটন কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net