Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কাপাসিয়ায় জুলাই আন্দোলনে হামলার মামলা প্রত্যাহার চাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

আসাদুজ্জামান সাদ, গাজীপুর
21 August, 2025, 07:15 pm
Last modified: 21 August, 2025, 07:22 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?

কাপাসিয়ায় জুলাই আন্দোলনে হামলার মামলা প্রত্যাহার চাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জেলা কমিটি থেকে এসংক্রান্ত সুপারিশ ব্যতিত মন্ত্রণালয়ের চিঠির কপি কাপাসিয়ায় পৌঁছালে মামলার বাদী ও বিএনপি নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আসাদুজ্জামান সাদ, গাজীপুর
21 August, 2025, 07:15 pm
Last modified: 21 August, 2025, 07:22 pm
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে একটি বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট সরকারবিরোধী বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেলা কমিটি থেকে এসংক্রান্ত সুপারিশ ব্যতিত মন্ত্রণালয়ের চিঠির কপি কাপাসিয়ায় পৌঁছালে মামলার বাদী ও বিএনপি নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের আইন-১ শাখার সহকারী সচিব মো. মফিজুল ইসলামের গত ১৫ জুন স্বাক্ষরিত চিঠিতে, গাজীপুর জেলার বিভিন্ন থানার রাজনৈতিকভাবে দায়েরকৃত ১১৯টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলা প্রত্যাহার বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে যে, সরকার ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় গাজীপুর জেলার মামলাসমূহ প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিঠিতে আরো বলা হয়, "ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় উক্ত মামলাগুলো প্রত্যাহার করার লক্ষ্যে গাজীপুর জেলা পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"

ওই চিঠির ১৬ নম্বর ক্রমিকে রয়েছে কাপাসিয়া থানার মামলা নাম্বার ২৩। তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২৪। মামলার ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৪৩৫/৪৩৬/৪২৭/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারা।

গত বছরের ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেছেন, উপজেলার তরগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুনায়েদ হোসেন লিয়ন। তিনি কাপাসিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব।

এই মামলায়, এক নম্বর হুকুমের আসামি করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সীমিন হোসেন রিমিকে। মামলায় রিমির সাথে আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের আরো ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এজন্য গত বছরের ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা একটি কমিটি গঠন করে।

কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সদস্য পুলিশ সুপার/উপ পুলিশ কমিশনার, এবং পাবলিক প্রসিকিউটরকে সদস্য এবং অতিক্তি জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্যসচিব করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে এ কমিটি যাচাই বাছাই করে মামলা প্রত্যাহারের জন্য তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু এ কমিটি আলোচিত মামলাটি প্রত্যাহারের সুপারিশ পাঠায়নি বলে জানা গেছে।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান বলেন, "এটি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলা। এটি প্রত্যাহারের কোনো সুপারিশ করা হয়নি। তারপরেও কীভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের তালিকায় মামলাটি এলো তা আমাদের বোধগম্য নয়। আমরা এ ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ।"

এবিষয়ে গাজীপুরের পাবলিক প্রসিকিউটর মোস্তফা কামাল বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার কারণে মামলাটি দায়ের করা হয়। এটি ৫ আগস্টের পরের মামলা। আমরা জেলা থেকে এ মামলাটি প্রত্যাহারের সুপারিশ পাঠাইনি। একারণে এ মামলা প্রত্যাহারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি ইতিমধ্যে আদালতকে অবহিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হবে।"

মামলায় সিমিন হোসেন রিমি ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম ও সাবেক সভাপতি মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা। 

 

Related Topics

টপ নিউজ

গাজীপুর / বৈষম্য বিরোধী আন্দোলন / হামলা / মামলা / স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net