Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
শাহজালাল বিমানবন্দর থেকে ‘মানব পাচার চক্রের’ ১ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2025, 06:15 pm
Last modified: 21 August, 2025, 06:20 pm

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

শাহজালাল বিমানবন্দর থেকে ‘মানব পাচার চক্রের’ ১ সদস্য গ্রেপ্তার

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত স্বীকার করেছেন তিনি প্রায় ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে লিবিয়া থেকে বোটে করে ইতালিতে পাঠানোর চেষ্টা করেছেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।
টিবিএস রিপোর্ট
21 August, 2025, 06:15 pm
Last modified: 21 August, 2025, 06:20 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) মানব পাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন (৪২)।

সিআইডি জানায়, আজ সকাল ৬টা ৩১ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বাংলাদেশ হাইকমিশনের দেওয়া আউটপাসে দেশে ফেরেন ১৭৫ বাংলাদেশি। চার্টার ফ্লাইটে দেশে ফেরেন তারা।

এসময় যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে তথ্য লিপিবদ্ধ করার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় সাখাওয়াত হোসেন নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাখাওয়াত হোসেন ফেনী সদর উপজেলার মধুআই গ্রামের দলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া আরেকটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত স্বীকার করেছেন তিনি প্রায় ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে লিবিয়া থেকে বোটে করে ইতালিতে পাঠানোর চেষ্টা করেছেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

এসময় আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর নাম উঠে আসে। এর মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭)।

এছাড়া, অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন সহযোগীর নামও পাওয়া গেছে, যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার, আটক ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত।

সিআইডি জানায়, মানব পাচার প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Related Topics

টপ নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / গ্রেপ্তার / সিআইডি / মানব পাচার চক্রের সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net