Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
জুলাই সনদের খসড়ায় মতামত: সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার প্রস্তাবে বিএনপির আপত্তি 

বাংলাদেশ

আকরাম হোসেন
21 August, 2025, 11:45 am
Last modified: 21 August, 2025, 11:49 am

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

জুলাই সনদের খসড়ায় মতামত: সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার প্রস্তাবে বিএনপির আপত্তি 

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সনদের ৮ দফা অঙ্গীকারনামাকে অপ্রয়োজনীয় বলে মনে করেন। তাদের যুক্তি, রাজনৈতিক দলগুলো যখন সনদে স্বাক্ষর করবে সেটিই হবে মূল অঙ্গীকার; আলাদা করে আরেকটি অঙ্গীকারনামার প্রয়োজন নেই।
আকরাম হোসেন
21 August, 2025, 11:45 am
Last modified: 21 August, 2025, 11:49 am
ছবি: সংগৃহীত

সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জাতীয় জুলাই সনদের খসড়ায় লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি। সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার বিধান এবং সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি (পিআর সিস্টেম) বিষয়ে দলটি দ্বিমত জানিয়েছে। 

একই সঙ্গে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেছে বিএনপি।

গতকাল বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনে এই মতামত জমা দেয় বিএনপি। যদিও এর আগে একটি সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (২১ আগস্ট) দলটি মতামত দেবে।

এর আগে ১৬ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া পাঠানো হয়। যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং দীর্ঘ বিচার-বিশ্লেষণের পর বিএনপি লিখিত মতামত জমা দিল।

বিএনপির একটি সূত্র জানায়, খসড়া নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় সোমবার ও মঙ্গলবার রাতে। বৈঠকে সদস্যরা 'নোট অব ডিসেন্ট'-এর প্রস্তাবগুলো পর্যালোচনা করেন।

স্থায়ী কমিটির সদস্যরা সনদের ৮ দফা অঙ্গীকারনামাকে অপ্রয়োজনীয় বলে মনে করেন। তাদের যুক্তি, রাজনৈতিক দলগুলো যখন সনদে স্বাক্ষর করবে সেটিই হবে মূল অঙ্গীকার; আলাদা করে আরেকটি অঙ্গীকারনামার প্রয়োজন নেই। তবে রাখতে হলে সেটি যৌক্তিক পর্যায়ে থাকতে হবে।

অঙ্গীকারনামার চতুর্থ দফায় বলা হয়েছে, সনদের প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে এবং এর বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না।

বিএনপি নেতাদের মতে, এটি গ্রহণযোগ্য নয়। কোনো দলিল সংবিধানের ওপরে হতে পারে না। কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে বা প্রশ্ন তুললে তার আইনি প্রতিকার পাওয়ার অধিকার থাকতে হবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, "জুলাই সনদ সংবিধানের উপরে প্রাধান্য পেলে একটি খারাপ নজির স্থাপন হবে। এখানে বলা হয়েছে, সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে ভিন্নতা থাকলেও সনদের বিধান প্রাধান্য পাবে। এর মানে হচ্ছে, এটি সংবিধানের ওপরে। কোনো সমঝোতার দলিল কি 'সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট' হতে পারে? এটা হতে পারে না।"

তিনি আরও বলেন, "আমরা ভেবে দেখতে পারি কীভাবে এই দলিলটিকে সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকে বাস্তবায়ন করা যায়। কিন্তু যদি বলা হয় দলিলটি সংবিধানের ওপরে থাকবে, তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির তৈরি হবে। এটি করা ঠিক হবে না।"
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / জুলাই সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net