Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ফ্লাইটে বারবার কারিগরি ত্রুটি: বিমানের তদন্ত কমিটি গঠন, ২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2025, 11:40 am
Last modified: 19 August, 2025, 11:52 am

Related News

  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
  • দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  
  • সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে সব ধরনের ফ্লাইট স্থগিত বিমানের
  • মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি
  • গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে

ফ্লাইটে বারবার কারিগরি ত্রুটি: বিমানের তদন্ত কমিটি গঠন, ২ কর্মকর্তাকে বদলি

বিমানে কারিগরি ত্রুটির ঘটনায় ইতোমধ্যে একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য একজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 August, 2025, 11:40 am
Last modified: 19 August, 2025, 11:52 am
ছবি: সংগৃহীত

সম্প্রতি কয়েকটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর তা তদন্তে চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী সুরক্ষা এবং সেবার মান বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা–আবুধাবি ফ্লাইটে টয়লেট ফ্ল্যাশ সংক্রান্ত ঘটনা তদন্তে এ নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি প্রতিটি ফ্লাইটের রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং অপারেশনাল প্রক্রিয়া পর্যালোচনা করে মূল কারণ নির্ধারণ করবে। এছাড়া কোন কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা ধরা পড়লে দায়দায়িত্ব চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতে সমস্যার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রদান করা হবে।

ইতোমধ্যে দায়বদ্ধতা নিশ্চিত করতে জনবল পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দুইজন কর্মকর্তা বদলি হয়েছেন, একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য একজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান বিভিন্ন আন্তর্জাতিক আউট স্টেশনে অতিরিক্ত চাকা মজুদ রাখার ব্যবস্থা করেছে। জরুরি প্রয়োজনে দ্রুত চাকা প্রতিস্থাপন করা যাবে। জেদ্দায় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনার তদন্তের দায়িত্ব পরিচালককে (ফ্লাইট অপারেশনস) দেওয়া হয়েছে।

রাত্রিকালীন বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু করা হয়েছে এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। বোয়িংয়ের সঙ্গে আলোচনা করে কম্পোনেন্ট সার্ভিসেস প্রোগ্রাম (সিএসপি) তালিকা পুনর্বিবেচনা করা হচ্ছে এবং যন্ত্রাংশের মজুদ নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। প্রকৌশলীদের রি-কারেন্ট প্রশিক্ষণও শুরু হয়েছে।

দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যা প্রযুক্তিগত জনবল বৃদ্ধি ও দক্ষতা জোরদার করবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুরক্ষা ও আস্থা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / কারিগরি ত্রুটি / তদন্ত কমিটি / কর্মকর্তাকে বদলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
  • দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  
  • সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে সব ধরনের ফ্লাইট স্থগিত বিমানের
  • মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি
  • গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net