Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে ‘চিন্ময়ের মুক্তি’ দাবিতে স্লোগান, আটক ৬

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 08:00 pm
Last modified: 16 August, 2025, 08:03 pm

Related News

  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • জ্বালানি সংকটে চট্টগ্রামে সাগরে হাহাকার, বিপাকে জেলে ও ট্রলার মালিকরা
  • চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে ‘চিন্ময়ের মুক্তি’ দাবিতে স্লোগান, আটক ৬

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম টিবিএস’কে বলেন, “শোভাযাত্রার মধ্য থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চিন্ময়ের মুক্তির দাবিতে লেখা প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। আয়োজকেরা আগে থেকেই আমাদের সতর্ক থাকতে বলেছিলেন—যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই পুলিশ সতর্ক অবস্থানে ছিল।”
টিবিএস রিপোর্ট
16 August, 2025, 08:00 pm
Last modified: 16 August, 2025, 08:03 pm
প্রতীকী ছবি

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে আন্দরকিল্লা এলাকায় শোভাযাত্রা শেষ হওয়ার আগমুহূর্তে তাদের আটক করা হয়।

আন্দরকিল্লা, লালদিঘীপাড় ও নিউ মার্কেট ঘুরে শোভাযাত্রাটি জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় হঠাৎ কয়েকজন যুবক চিন্ময়ের মুক্তির দাবিতে স্লোগান দিলে পুলিশ দ্রুত এগিয়ে গিয়ে তাদের আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম টিবিএস'কে বলেন, "শোভাযাত্রার মধ্য থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চিন্ময়ের মুক্তির দাবিতে লেখা প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। আয়োজকেরা আগে থেকেই আমাদের সতর্ক থাকতে বলেছিলেন—যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই পুলিশ সতর্ক অবস্থানে ছিল।"

তিনি আরও বলেন, "আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। কোনো অপরাধমূলক সম্পৃক্ততা না থাকলে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।"

জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু জানান, এ ঘটনার বিষয়ে কমিটি অবগত নয়। "আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"

শোভাযাত্রায় দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবক বলেন, "হঠাৎ কয়েকজন তরুণকে চিন্ময়ের মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়। পুলিশ দ্রুত এগিয়ে গিয়ে তাদের আটক করে।"

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক ও সমাবেশ করার মাধ্যমে আলোচনায় আসেন।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা করা হয় চট্টগ্রামের কোতোয়ালি থানায়। ৩০ অক্টোবর দায়ের হওয়া মামলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময়সহ ১৯ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারের পর চট্টগ্রামের আদালত তাকে কারাগারে পাঠায়।

পরদিন ২৬ নভেম্বর আদালত থেকে জামিন নাকচ হলে চিন্ময়ের সমর্থকেরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রঙ্গম কনভেনশন হলের সামনে চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এ ঘটনার পর মোট পাঁচটি মামলা হয় এবং প্রতিটিতেই চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

জন্মাষ্টমী / শোভাযাত্রা / চট্টগ্রাম / চিন্ময় কৃষ্ণ দাস / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • জ্বালানি সংকটে চট্টগ্রামে সাগরে হাহাকার, বিপাকে জেলে ও ট্রলার মালিকরা
  • চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net