Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বনানীর সিসা বারে যুবক হত্যা: দুই আসামি রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 05:15 pm
Last modified: 16 August, 2025, 05:26 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর

বনানীর সিসা বারে যুবক হত্যা: দুই আসামি রিমান্ডে

জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বার থেকে বের হওয়ার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
16 August, 2025, 05:15 pm
Last modified: 16 August, 2025, 05:26 pm
ছবি: টিবিএস

রাজধানীর বনানীতে সিসা বারে রাহাত হোসেন রাব্বি হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি মাকসুদুর রহমান হামজা (২২) ও আ. মালেক মুন্নাকে (২২) বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে হাতে থাকা স্টিলের ইলেকট্রিক শকস্টিক দিয়ে রাব্বিকে হত্যার চেষ্টা চালায়। তারা রাব্বির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে ধারালো অস্ত্র দিয়ে বাম উরু ও ডান কনুইয়ের ওপরে আঘাত করে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করা হয়- এমন সাক্ষ্যপ্রমাণ মিলেছে।

গ্রেপ্তার আসামিদের প্রকৃত নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন আদালতে হামজার একদিন এবং মুন্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) কুমিল্লার বরুড়া থেকে হামজা ও মুন্নাকে আটক করে র‍্যাব।

জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে বনানীর '৩৬০ ডিগ্রি' নামের সিসা বার থেকে বের হওয়ার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পরদিন শুক্রবার বনানী এলাকা থেকে আরও চার আসামি- মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)- কে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাহাত হোসেন রাব্বি হত্যা মামলায় এ নিয়ে মোট ৬ জন আসামি গ্রেপ্তার হলো।
 
Related Topics

টপ নিউজ

বনানী / হত্যা / আসামি / গ্রেপ্তার / রিমান্ড আবেদন মঞ্জুর / কারাগার / আদালত / আইনজীবী / ঢাকা মেট্রোপলিটন / পুলিশ / তদন্ত কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net