Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
১২ হাজার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2025, 09:40 am
Last modified: 12 August, 2025, 09:40 am

Related News

  • আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
  • নরসিংদী থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী
  • ড্যান্ডি ডাইং: সোনালী ব্যাংকের টাকা পরিশোধ করায় খালেদা-তারেকের মামলা প্রত্যাহার

১২ হাজার ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

এর আগে, সর্বশেষ ১০ আগস্ট ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, সিলেট, ঠাকুরগাঁও, নোয়াখালী ও দিনাজপুর জেলায় মোট ২৪১টি মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
12 August, 2025, 09:40 am
Last modified: 12 August, 2025, 09:40 am
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে পুলিশের দায়ের করা ১২ হাজার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারায় এসব মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট জেলার সরকারি কৌঁসুলিদের (পাবলিক প্রসিকিউটর) নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ১০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, সিলেট, ঠাকুরগাঁও, নোয়াখালী ও দিনাজপুর জেলায় মোট ২৪১টি মামলা প্রত্যাহারের আদেশ দেয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ৪৯৪ ধারার আওতায় এসব মামলার বিচারপ্রক্রিয়া না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ২২ সেপ্টেম্বর রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য দুটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ—একটি মন্ত্রণালয় পর্যায়ে, অপরটি জেলা পর্যায়ে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মন্ত্রণালয় পর্যায়ের কমিটির প্রধান এবং জেলা কমিটির প্রধান হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট।

রাজনৈতিকভাবে হয়রানিমূলক বা মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদনের শেষ সময় ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। জেলা কমিটির সুপারিশ পাওয়ার পর মামলার যাচাই-বাছাই, তালিকা প্রণয়ন এবং প্রত্যাহার কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব মন্ত্রণালয় পর্যায়ের কমিটির ওপর বর্তায়।

তবে শেষ সময় পর্যন্ত জেলা কমিটি থেকে বিশেষ কোনো তালিকা মন্ত্রণালয় পায়নি। সময় শেষ হওয়ার পর কয়েকজন জেলা প্রশাসক তালিকা পাঠাতে শুরু করলে, আবেদনের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ে প্রতি সপ্তাহে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এখন পর্যন্ত ২৩টি সভা করে ১৭ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যার মধ্যে ১২ হাজার মামলা প্রত্যাহারের আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে। বেশিরভাগ মামলা বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের অধীনে দায়ের হয়েছিল। প্রত্যাহার হওয়া মামলাগুলোর অধিকাংশই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২২ ও ২০২৩ সালের। এসব মামলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ হাজার হাজার আসামি ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় / মামলা প্রত্যাহার / রাজনৈতিক মামলা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
  • নরসিংদী থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী
  • ড্যান্ডি ডাইং: সোনালী ব্যাংকের টাকা পরিশোধ করায় খালেদা-তারেকের মামলা প্রত্যাহার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net