Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ: আইজিপি

বাংলাদেশ

বাসস
11 August, 2025, 02:00 pm
Last modified: 11 August, 2025, 02:06 pm

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার বদলি

আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন,আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’
বাসস
11 August, 2025, 02:00 pm
Last modified: 11 August, 2025, 02:06 pm
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: টিবিএস

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

সম্প্রতি তিনি বাসসকে বলেন, 'আমাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন,আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।'

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অংশ হিসেবে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার আট লক্ষ সদস্য মোতায়েন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার ।

সংস্থাগুলো হলো–পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এছাড়াও, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন এমন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের ইতোমধ্যে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের সুরক্ষার জন্য আনসার সদস্যদের মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা বা বডি ক্যাম কিনতে যাচ্ছে। ৪৭ হাজার ভোটকেন্দ্রের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ভোটকেন্দ্র থেকে রিয়েল-টাইম আপডেট পেতে ক্যামেরাটি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, সরকার শিগগীরই পুলিশের হারিয়ে যাওয়া প্রায় ৭০০ অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানের জন্য পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে, যেগুলো গত বছরের ৫ আগস্টের পর লুট করা হয়েছিল।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন থানা, ফাঁড়ি এবং অন্যান্য স্থাপনা থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গুলি লুট করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে –রাইফেল, সাব-মেশিনগান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি), পিস্তল, শটগান, গ্যাসগান, টিয়ার গ্যাস লঞ্চার, টিয়ার গ্যাস শেল, টিয়ার গ্যাস স্প্রে, সাউন্ড গ্রেনেড এবং গুলি।

গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য সরকার যৌথ অভিযান শুরু করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি থেকে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আইনশৃঙ্খলা রক্ষা এবং লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ গত ৫ আগস্টের পরপরই অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করে এবং এখনও তা অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আগামী নির্বাচন পর্যন্ত দেশব্যাপী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Related Topics

টপ নিউজ

জাতীয় নির্বাচন / সুষ্ঠু নির্বাচন / আইজিপি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার বদলি

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net