Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ নোয়াবের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2025, 10:10 am
Last modified: 08 August, 2025, 10:11 am

Related News

  • আর্থিক লোকসানে সংবাদপত্রশিল্প: শুল্ক ও কর কমানোর প্রস্তাব নোয়াবের
  • নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • বর্তমান সরকারও বিচারব্যবস্থাকে ‘পঙ্গু’ করে রেখেছে: নোয়াব সভাপতি একে আজাদ
  • জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ নোয়াবের

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে প্রকাশিত গণমাধ্যম কর্মীদের ওপর নির্যাতন ও হয়রানির চিত্রকে দুঃখজনক বলেও মন্তব্য করেছে নোয়াব।
টিবিএস রিপোর্ট
08 August, 2025, 10:10 am
Last modified: 08 August, 2025, 10:11 am
ছবি: সংগৃহীত

সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কর্মীদের একটি অংশ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা এবং মালিকপক্ষকে হটাতে সংঘবদ্ধ উদ্যোগে ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তাছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে প্রকাশিত গণমাধ্যম কর্মীদের ওপর নির্যাতন ও হয়রানির চিত্রকে দুঃখজনক বলেও মন্তব্য করেছে নোয়াব।

জনকণ্ঠের ঘটনা ও টিআইবির প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে কেন্দ্র করে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। 

বৃহস্পতিবার নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, 'গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছিল, সেখানে তথ্যপ্রকাশ, মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে গত এক বছরে সেই প্রত্যাশা পূরণ হয়নি।'

নোয়াবের বিবৃতিতে অভিযোগ করা হয়, সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় 'মব' তৈরি করে উদ্যোক্তাদের উচ্ছেদ ও দাবি আদায়ের অপচেষ্টা চালানো হয়েছে, যা গণমাধ্যমে একটি উদ্বেগজনক সংস্কৃতি তৈরি করতে পারে। তারা উল্লেখ করে, কর্মীদের কোনো বকেয়া থাকলে তা শ্রম আদালতের মাধ্যমে এবং সংবাদ বা কনটেন্ট-সংক্রান্ত বিরোধ বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে মীমাংসা করা সম্ভব ছিল। কিন্তু তা না করে পত্রিকার কার্যালয়ে ও পোর্টালে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

টিআইবির প্রতিবেদনের তথ্য তুলে ধরে নোয়াব বলেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২৬৬ জনকে জুলাই মাসে গণ-অভ্যুত্থান–সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে। দায়িত্ব পালনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন, কমপক্ষে ২৪ জন গণমাধ্যমকর্মীকে চাকরি হারাতে হয়েছে, বরখাস্ত করা হয়েছে ৮টি সংবাদপত্রের সম্পাদক ও ১১টি বেসরকারি টেলিভিশনের বার্তাপ্রধানকে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নোয়াব। বিবৃতিতে বলা হয়েছে, 'কোনো সংবাদপত্র কিংবা গণমাধ্যমে "মব" সৃষ্টি করে মালিকপক্ষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করতে হবে।' সংগঠনটি আরও বলেছে, 'আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হলে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতকে আরও মজবুত করবে।'

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একদল নতুন কর্মী নিয়োগ পান। তাদের মধ্যে কয়েকজনকে শনিবার মালিকপক্ষ চাকরিচ্যুত করলে পাল্টা পদক্ষেপ হিসেবে তারা সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং সম্পাদকীয় বোর্ড গঠনের পাশাপাশি মালিকপক্ষের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলাও করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই নোয়াব বিবৃতি প্রকাশ করে গভীর উদ্বেগ জানায়।

Related Topics

টপ নিউজ

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ / নোয়াব / টিআইব / জনকণ্ঠ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • আর্থিক লোকসানে সংবাদপত্রশিল্প: শুল্ক ও কর কমানোর প্রস্তাব নোয়াবের
  • নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • বর্তমান সরকারও বিচারব্যবস্থাকে ‘পঙ্গু’ করে রেখেছে: নোয়াব সভাপতি একে আজাদ
  • জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net