Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপির অসন্তোষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2025, 09:10 pm
Last modified: 05 August, 2025, 10:39 pm

Related News

  • ৫৩ বছরে প্রথম সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ, ৫ এপ্রিল ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল

জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপির অসন্তোষ

আরিফুল ইসলাম আদীব বলেন, ‘পরবর্তীতে সংসদের সংশোধিত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযোজনের কথা বলা হলেও সেখানে বলা হয়নি, পরবর্তী নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে—যা আমরা স্পষ্টভাবে দাবি করেছিলাম। কিন্তু সেগুলো উপেক্ষিত হয়েছে। বিএনপি যেভাবে বলেছে, সেভাবেই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার—আগামীর নির্বাচন হতে হবে সনদের ভিত্তিতে।’
টিবিএস রিপোর্ট
05 August, 2025, 09:10 pm
Last modified: 05 August, 2025, 10:39 pm
ফাইল ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে। দলে মতানৈক্য না থাকলেও অনুষ্ঠানের আয়োজনে পক্ষপাতিত্ব ও ঘোষণাপত্রে দলের দাবির প্রতিফলন না থাকায় একাধিক নেতা প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, 'ঘোষণাপত্রের অনুষ্ঠান ম্যানেজমেন্ট নিয়ে আমাদের দলের নেতারা কিছু প্রশ্ন তুলেছেন। যেহেতু আমাদের অধিকাংশ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন, অনেক শীর্ষ নেতা এনসিপি হিসেবে নয়, বরং সমন্বয়ক হিসেবে দাওয়াত পেয়েছেন। কিন্তু ১৫৮ জন সাবেক সমন্বয়কের সবাই দাওয়াত পাননি, তাই অনেকেই অনুষ্ঠান বর্জন করেন।'

তবে ঘোষণাপত্র নিয়ে দলে মতানৈক্য রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, 'না, এ নিয়ে মতানৈক্য হয়নি। বরং আমরা সম্মিলিতভাবে বলেছিলাম ঘোষণাপত্রে ব্রিটিশবিরোধী সংগ্রামকে আরও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হোক। কেউ কেউ প্রস্তাব করেছিলেন ৫ আগস্টকে নিউ রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত করতে। কিন্তু এসব কিছুই রাখা হয়নি।'

তিনি আরও বলেন, 'পরবর্তীতে সংসদের সংশোধিত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযোজনের কথা বলা হলেও সেখানে বলা হয়নি, পরবর্তী নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে—যা আমরা স্পষ্টভাবে দাবি করেছিলাম। কিন্তু সেগুলো উপেক্ষিত হয়েছে। বিএনপি যেভাবে বলেছে, সেভাবেই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার—আগামীর নির্বাচন হতে হবে সনদের ভিত্তিতে।'

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক নেতা জুলাই ঘোষণাপত্রকে 'গ্রহণযোগ্য নয়' বলে মন্তব্য করেন। তিনি বলেন, 'এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ ঘোষণাপত্রে যা আছে, তা আমাদের পার্টির দাবির সঙ্গে সাংঘর্ষিক।'

এনসিপির সংস্কার সমন্বয় কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ বিষয়ে পার্টির মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।'

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, 'আমাদের দলের পক্ষ থেকে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে গিয়েছিল। দলীয়ভাবে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত ছিল না। ঘোষণাপত্র ভালোই হয়েছে, তবে সেটি যদি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর হতো, তাহলে আরও ভালো হতো।'

তিনি আরও বলেন, 'ব্যক্তিগত জায়গা থেকে নৈতিক কারণে আমি অনুষ্ঠানে যাইনি। কারণ শহীদ পরিবার, আহত ভাইদের যথাযথ মূল্যায়ন এবং ১৫৮ জন সাবেক সমন্বয়কের স্বীকৃতি—এসব বিষয় একরকমভাবে উপেক্ষিত হয়েছে।'

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগামী সংসদকে ২ বছরের সময় দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'জুলাই জাতীয় সনদ প্রণয়ন হলে তখন সেটি নিয়ে কথা বলবো।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / জাতীয় নাগরিক পার্টি / জুলাই ঘোষণাপত্র / এনসিপি নেতা / বিএনপি / জুলাই সনদ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ৫৩ বছরে প্রথম সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ, ৫ এপ্রিল ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net