Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
মডেল মেঘনা আলমের মোবাইল-ল্যাপটপে রাষ্ট্রবিরোধী উপাদান আছে কি না তদন্তের নির্দেশ আদালতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 12:35 pm
Last modified: 29 July, 2025, 01:02 pm

Related News

  • মির্জা আব্বাস, নাসীরুদ্দীন পাটওয়ারী, মেঘনা আলম—‘ভাইরাল’ ঢাকা ৮ আসনে কী চলছে?
  • মডেল মেঘনা আলমের পাসপোর্ট ফেরতের আবেদন নামঞ্জুর
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর
  • কারাগার থেকে মুক্তি পেলেন মডেল মেঘনা আলম 
  • জামিন পেলেন মডেল মেঘনা আলম

মডেল মেঘনা আলমের মোবাইল-ল্যাপটপে রাষ্ট্রবিরোধী উপাদান আছে কি না তদন্তের নির্দেশ আদালতের

সকাল ১১টার দিকে পাসপোর্ট, মোবাইল ফোন ও ল্যাপটপ ফেরত পেতে আদালতে হাজির হন মেঘনা আলম। এসময় তার হাতে ছিল খেজুরের একটি কার্টন ও জায়নামাজ।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 12:35 pm
Last modified: 29 July, 2025, 01:02 pm
ছবি: টিবিএস

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মডেল মেঘনা আলমের জব্দকৃত মোবাইল ফোন ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান রয়েছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন।

সকাল ১১টার দিকে পাসপোর্ট, মোবাইল ফোন ও ল্যাপটপ ফেরত পেতে আদালতে হাজির হন মেঘনা আলম। এসময় তার হাতে ছিল খেজুরের একটি কার্টন ও জায়নামাজ। পরবর্তী সময়ে তার আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে মেঘনার পক্ষে আইনজীবীরা জানান, তিনি একজন লিডারশিপ ট্রেইনার এবং নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিতে তাকে বিদেশ যেতে হয়। এজন্য ব্যক্তিগত আইফোন-১৬ প্রো, ম্যাকবুক, অপো মোবাইল ফোন ও ল্যাপটপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ফেরতের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া যাবে বলেও তারা আদালতকে জানান।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ এসবের বিরোধিতা করে বলেন, 'আসামি বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক বা প্রতিনিধি ও দেশীয় ধণাঢ্য ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছেন। এই মামলাটি চাঞ্চল্যকর। আসামির মোবাইল ফোন, ল্যাপটপ দিয়ে কার কার সাথে যোগাযোগ করেছেন তা জানা দরকার। আরও কার কার সাথে ব্লাকমেইল করেছে, কাকে প্রেমের ফাঁদে ফেলেছেন তা তদন্ত হয়ে আসা জরুরি। আসামির জিনিসপত্র ফেরতের জন্য রাষ্ট্রপক্ষ ঘোর আপত্তি জানাচ্ছি।' 

কাঠগড়ায় দাঁড়িয়ে মেঘনা আদালতকে বলেন, 'আমার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতের প্রফেশনাল [পেশাগত] সম্পর্ক রয়েছে। সৌদি রাষ্ট্রদূত ইশা আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। আমি যথেষ্ট প্রমাণ দিতে পারব আমাকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল।' 

তখন বিচারক তার উদ্দেশে বলেন, এখন এটা আলোচনার বিষয় নয়।

মেঘনা আরও বলেন, 'বাংলাদেশের ভাবমূর্তি আমার ওপর নির্ভর করে। আমি ছয়টি মহাদেশে ১০টি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি এবং নারীদের অধিকার নিয়ে বহু কাজ করেছি। তাই আমার ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্ট ফেরত চাই।' 

জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলার এজাহারে স্পষ্টভাবে বলা হয়েছে, আসামি মূলত নারীদের ব্যবহার করে ব্ল্যাকমেইলের কাজ করতেন। এর প্রতিবাদে মেঘনা বলেন, 'আপনি রাষ্ট্রদূতকে অসম্মান করছেন।' এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মেঘনা বলেন, 'আমি এখন পর্যন্ত নিরপরাধ।'

সব শুনানি শেষে আদালত মেঘনা আলমের মোবাইল, ল্যাপটপ ও ম্যাকবুকে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা, তা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন। একই সঙ্গে এসব ডিভাইসের মালিকানা যাচাই করে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাত ২-৩ জন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলেছেন। তারা বিভিন্ন আকর্ষণীয় ও স্মার্ট মেয়েদের ব্যবহার করে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলতেন। পরবর্তীতে অবৈধ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন কৌশলে অর্থ আদায় করতেন এবং সম্মানহানির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।

দেওয়ান সমির কাওয়াই গ্রুপ ও সানজানা ইন্টারন্যাশনাল নামে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়। তিনি আগে 'মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড' নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। তার প্রতিষ্ঠানে বিভিন্ন নারীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশিদের সঙ্গে সহজে যোগাযোগের পথ তৈরি করতেন। এরপর ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের অর্থ আদায় করতেন।

উল্লেখ্য, চলতি বছরের ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয়। পরে সেই আদেশ বাতিল হয়। ১৭ এপ্রিল ধানমণ্ডি থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২৮ এপ্রিল আদালত তাকে জামিনে মুক্তি দেন।

 

Related Topics

টপ নিউজ

মেঘনা আলম / ফরেনসিক বিশ্লেষণ / মডেল মেঘনা আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • মির্জা আব্বাস, নাসীরুদ্দীন পাটওয়ারী, মেঘনা আলম—‘ভাইরাল’ ঢাকা ৮ আসনে কী চলছে?
  • মডেল মেঘনা আলমের পাসপোর্ট ফেরতের আবেদন নামঞ্জুর
  • ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর
  • কারাগার থেকে মুক্তি পেলেন মডেল মেঘনা আলম 
  • জামিন পেলেন মডেল মেঘনা আলম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net