Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2025, 11:50 am
Last modified: 18 July, 2025, 01:58 pm

Related News

  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ঢাকার মেয়র নির্বাচন: দক্ষিণে নাসীরুদ্দীন-আসিফ, উত্তরে আদিব-আমিরুলকে নিয়ে এগোচ্ছে এনসিপি
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু
  • কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা মারা গেছেন

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

'বুধবার ঘটনার দিন গোপালগঞ্জ সদর এলাকায় একটি সিনেমা হলের কাছে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে রমজান। এ সময় গুলিবিদ্ধ হন তিনি।'
টিবিএস রিপোর্ট
18 July, 2025, 11:50 am
Last modified: 18 July, 2025, 01:58 pm
প্রতীকী ছবি

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া আরেক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে ওই সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

মারা যাওয়া ব্যক্তির নাম রমজান মুন্সী। তিনি সদর উপজেলার থানাপাড়া এলাকার আকবর মুন্সীর ছেলে ও পেশায় একজন রিকশাচালক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ আলম বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৪৫ মিনিটে রমজান মারা যান। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে এ ঘটনায় নিহত হন, নিষিদ্ধ যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), থানাপাড়া এলাকার রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়ার ইমন তালুকদার (১৮), এবং টুঙ্গিপাড়া এলাকার ইদ্রিস মোল্লার ছেলে সোহেল মোল্লা (৪১)।

নিহতের ভাই হীরা মুন্সী ইউএনবি-কে জানান, 'বুধবার ঘটনার দিন গোপালগঞ্জ সদর এলাকায় একটি সিনেমা হলের কাছে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে রমজান। এ সময় গুলিবিদ্ধ হন তিনি।'

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জ সদর উপজেলায় এনসিপির পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন।

এ ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪৫ জনকে। 

বুধবার পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন প্রথমে সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে এবং পরে বুধবার রাত ৮টা থেকে পরবর্তী ২২ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করে।

বৃহস্পতিবার কারফিউ শেষ হওয়ার আগে তা আবারও অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তবে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তা শিথিল রাখা হচ্ছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এবং এরপর দুপুর ২টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কারফিউ চলাকালে গোপালগঞ্জ শহরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যদের টহল জোরদার করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

এদিকে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জে সহিংসতা / গোপালগঞ্জে সংঘর্ষ / জাতীয় নাগরিক পার্টি / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ঢাকার মেয়র নির্বাচন: দক্ষিণে নাসীরুদ্দীন-আসিফ, উত্তরে আদিব-আমিরুলকে নিয়ে এগোচ্ছে এনসিপি
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু
  • কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা মারা গেছেন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net