Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
সংঘর্ষের পরদিন সকালে গোপালগঞ্জের পরিস্থিতি যেমন

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
17 July, 2025, 11:10 am
Last modified: 17 July, 2025, 11:50 am

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

সংঘর্ষের পরদিন সকালে গোপালগঞ্জের পরিস্থিতি যেমন

কারফিউ জারির পর থেকে গোপালগঞ্জের রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য।
টিবিএস ডেস্ক
17 July, 2025, 11:10 am
Last modified: 17 July, 2025, 11:50 am
থমথমে পরিবেশ বিরাজ করছে গোপালগঞ্জে। ছবি: মনোজ কুমার সাহা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়। এর পর রাত থেকে শুরু হওয়া ২২ ঘণ্টার কারফিউ এখনেও চলছে। পুরো জেলায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। খবর বিবিসি বাংলা'র।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানকার স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, কারফিউ জারির পর থেকে গোপালগঞ্জের রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য।

"এখন পর্যন্ত শহরের সব দোকান-পাট বন্ধ। দুই-একটা রিকশা চলছে কেবল। রাস্তায় সেভাবে কাউকে দেখা যাচ্ছে না," থানায় যেতে যেতে বিবিসিকে বলছিলেন সেখানকার একজন সাংবাদিক।

তিনি জানান, কারফিউ জারি করার পর থেকেই এই অবস্থা গোপালগঞ্জে।

"গতকাল রাত ১২টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথেও এরকমই অবস্থা ছিল। সীমিত রিকশা, একটা-দুইটা খাবারের দোকান ছাড়া বাকি প্রায় সব বন্ধ ছিল," বলেন তিনি।

গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি জানতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে বিবিসি বাংলা।

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বিবিসিকে বলেন, গোপালগঞ্জের "পরিস্থিতি এখন স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ চলছে।"

"গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী," জানান ওই কর্মকর্তা।

ছবি: মনোজ কুমার সাহা

পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এই সংখ্যা কত, সে সম্পর্কে নিশ্চিত জানা যায়নি।

এছাড়া, আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবরও পায়নি তারা।

যা ঘটেছিল গতকাল

গত ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচি ঘোষণা করে এনসিপি।

তাদের এই কর্মসূচিকে ঘিরে ওইদিন রাত থেকেই জেলাটিতে উত্তেজনা বিরাজ করছিল।

এরপরও গতকাল সমাবেশের আয়োজন করা হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায়।

কিন্তু এনসিপি'র কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই গতকাল দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে।

আগামীকাল সকাল ১১টা পর্যন্ত বাড়ল গোপালগঞ্জে কারফিউ

ওই সময় হামলাকারীরা সভামঞ্চে ভাঙচুরসহ এনসিপি'র নেতাকর্মীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণ করে বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিক বিবিসিকে জানান।

পরে এনসিপি'র নেতাকর্মীরা তাদের পাল্টা ধাওয়া দিয়ে সভাস্থলের নিয়ন্ত্রণ নেন। এবং, দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

কিন্তু সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে হামলার মুখে পড়ে এনসিপি'র কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

সেসময় গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ ও র‍্যাবের পাহারায় এনসিপি'র নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবারও শহরে ফিরিয়ে আনা হয়।

ছবি: সরদার রনি

কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও হামলা চালানো হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়েন বলে জানা গেছে।

একপর্যায়ে এনসিপি নেতাদের গাড়ি বহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছাড়েন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় বুধবার রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার।

বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যও মোয়াতেন করা হয়েছে সেখানে।

এদিকে, এই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় গতকাল দফায় দফায় কয়েক ঘণ্টা ধরে যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলি চলেছে, তাতে অন্তত চারজন নিহত চারজনের মরদেহ হাসপাতালে এসেছে বলে গতকাল বিবিসিকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।

সংঘর্ষের ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করেনি বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

ছবি: সরদার রনি

গোপালগঞ্জের সহিংসতার প্রভাব

হামলার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গতকাল বিকেলেই সম্মিলিতভাবে শাহবাগ ব্লকেড করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তিসহ ছাত্র-জনতা।

এতে করে শাহবাগে তীব্র যানজট সৃষ্টি হয়।

এছাড়া, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় আজ বৃহস্পতিবারও সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
 

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / এনসিপির সমাবেশ / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net