Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বিচার-সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র: নাহিদ

বাংলাদেশ

বাসস
11 July, 2025, 08:20 pm
Last modified: 11 July, 2025, 08:46 pm

Related News

  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম

বিচার-সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র: নাহিদ

নাহিদ বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে নারী পুরুষ নির্বিশেষে সব দল-মতের হক আদায় করা হবে।’
বাসস
11 July, 2025, 08:20 pm
Last modified: 11 July, 2025, 08:46 pm
শুক্রবার যশোরে পথসভার বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: বাসস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বরাই লড়াই করে যাচ্ছে।

আজ শুক্রবার যশোরের খেজুর চত্বর এলাকায় এক পথসভায় নাহিদ এ কথা বলেন।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দল। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়, চলবে ২৯ জুলাই পর্যন্ত।

নাহিদ বলেন, 'আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে নারী পুরুষ নির্বিশেষে সব দল-মতের হক আদায় করা হবে।'

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল বলে, তাদের লাখ লাখ মানুষ। এই গণঅভ্যুত্থানে লক্ষ কোটি মানুষ আবাবিল পাখির মতো এ আন্দোলনে যুক্ত হয়েছে। ফলে মানুষের হিসাব আমাদের দেখাইয়েন না। যদি নৈতিকতার সঙ্গে থাকেন, ইনসাফের সঙ্গে থাকেন, তবে একজন মানুষও এক লাখ মানুষের সমান। আমরা সেই একজন মানুষ হতে চাই, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে।

দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ বলেন, 'গত ৫৪ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। আমরা এ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই, পুলিশ, আমলাতন্ত্র কোনো দলের হবে না। তারা হবে জনগণের।'

নাহিদ আরও বলেন, গত ১৬ বছর নির্বাচন কমিশন সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। যারা জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করেছে। এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে।

একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জানিয়ে নাহিদ বলেন, 'আমরা কল্যাণভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবো। বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করবো। গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে একতাবদ্ধ হয়েছেন, আবারও এদেশের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। আপনারা কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারকে ভয় পাবেন না।'

আগামীতে দুর্নীতিবাজ, চাঁদাবাজের বিরুদ্ধে বড় একটি আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছি। আগামীতে এ চাঁদাবাজদের বিরুদ্ধে বড় একটি আন্দোলন সংগঠিত হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

এনসিপি / নাহিদ ইসলাম / পথসভা / যশোর / নির্বাচন / গণঅভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net