Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
১৭ বছরে এসএসসিতে সর্বনিম্ন পাসের হার, ফেল করেছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 06:35 pm
Last modified: 10 July, 2025, 06:37 pm

Related News

  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা: সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন কুমিল্লায়
  • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩%
  • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
  • যে কারণে ১৭ বছরের মধ্যে এবার এসএসসিতে সর্বনিম্ন পাসের হার

১৭ বছরে এসএসসিতে সর্বনিম্ন পাসের হার, ফেল করেছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী

২০২১ সালে করোনা মহামারির প্রভাবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। সে বছর পাসের হার রেকর্ড হয় ৯৩.৫৮ শতাংশ।
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 06:35 pm
Last modified: 10 July, 2025, 06:37 pm
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা। ফাইল ছবি: নূর-এ-আলম

গত ১৭ বছরের মধ্যে এবারই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে। এবার ফেল করেছে প্রায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

ফল ঘোষণার সময় অধ্যাপক ড. এহসানুল কবির বলেন, এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা যে নম্বর প্রাপ্য, তাই পেয়েছে। 

তিনি বলেন, ওভারমার্কিং বা আন্ডারমার্কিং ক্ষতিকর। এ বছর যেসব শিক্ষক খাতা কেটেছেন, তাদের এমন (ওভারমার্কিং বা আন্ডারমার্কিং করার) কোনো নির্দেশ দেওয়া হয়নি। এ বছর ওপর মহল থেকে আমাদের ওপর বিশেষ কোনো নির্দেশনা ছিল না। আমরাও শিক্ষকদের সে নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি, আপনারা শিক্ষক। আপনারা জানেন, কোন উত্তরটি পূর্ণ নম্বর পাবে আর কোনটি শূন্য পাবে। যা প্রাপ্য তা দেবেন। যা প্রাপ্য নয়, তা দেবেন না।

'আমাদের এবারের পরিসংখ্যানে কোনো কৃত্রিমতা বা কঠোরতা নেই। তাছাড়া ওভারমার্কিং বা আন্ডারমার্কিং অন্যায্য। এতে বৈষম্য হয়। যার পাওয়ার কথা নয় এবং যার পাওয়ার কথা, দুজনই এক হয়ে যায়। অনিয়মের কারণে দৃশ্যত ভালো-মন্দ এক হয়ে যায়। তবে বাস্তবে পার্থক্য থেকে যায়। পরে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় এটা প্রভাব দেখতে পাই।'

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০০৭ সালে এসএসসিতে পাসের হার ছিল ৫৮.৩৬ শতাংশ। তবে এরপরের বছর থেকেই পাসের হার বাড়তে থাকে। ২০০৮ সালে পাসের হার দাঁড়ায় ৭২.১৮ শতাংশ, ২০০৯ সালে ৭০.৮৯ শতাংশ। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই হার আরও বাড়ে—৭৯.৯৮, ৮২.৩১ ও ৮৯ শতাংশ।

২০১৪ সালে সর্বোচ্চ পাসের হার রেকর্ড হয়—৯১ দশমিক ৩৪ শতাংশ। তবে ২০১৫ সাল থেকে আবার পাসের হার কমতে শুরু করে। সেবছর ৮৭.০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ২০১৬ সালে ছিল ৮৮.২৯ শতাংশ, ২০১৭ সালে ৮০.৩৫, ২০১৮ সালে ৭৭.৭৭ শতাংশ।

২০১৯ ও ২০২০ সালে পাসের হার কিছুটা স্থিতিশীল ছিল—৮২.২০ ও ৮২.৮৭ শতাংশ।

২০২১ সালে করোনা মহামারির প্রভাবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। সে বছর পাসের হার রেকর্ড হয় ৯৩.৫৮ শতাংশ।

২০২২ সালে ছিল ৮৭.৪৪ শতাংশ এবং ২০২৩ সালে ৮০.৩৯ শতাংশ।

২০২৪ সালে আবার পূর্ণ নম্বর ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়। সে বছর গড় পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। কিন্তু ২০২৫ সালে এসে পাসের হার কমে দাঁড়ায় ৬৮ দশমিক ৪৫ শতাংশে—যা গত ১৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।

Related Topics

টপ নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষা / ফলাফল প্রকাশ / পাসের হার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা: সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন কুমিল্লায়
  • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩%
  • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
  • যে কারণে ১৭ বছরের মধ্যে এবার এসএসসিতে সর্বনিম্ন পাসের হার

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net