Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ৩,০৭৯

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2026, 03:55 pm
Last modified: 10 September, 2026, 04:04 pm

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ৩,০৭৯

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফেল থেকে পাস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে নতুন করে পাস করেছে ১ হাজার ১৮০ শিক্ষার্থী।
টিবিএস রিপোর্ট
10 September, 2026, 03:55 pm
Last modified: 10 September, 2026, 04:04 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে নতুন করে ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। একইসঙ্গে জিপিএ-৫ পেয়েছে আরও ৩ হাজার ৭৯ জন। এর ফলে সংশোধিত ফলাফলে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৫৫ জনে। 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পর ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর গ্রেড বা জিপিএ সংশোধন করা হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪ লাখ ২ হাজার ৫২ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করে। এসব আবেদনে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য জমা দেওয়া হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফেল থেকে পাস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে নতুন করে পাস করেছে ১ হাজার ১৮০ শিক্ষার্থী।

এরপর দিনাজপুর বোর্ডে ৮৬৭, যশোরে ৩৮০, ঢাকায় ৩৩৭, কুমিল্লায় ৩৩৬, চট্টগ্রামে ১৯০, সিলেটে ১৮৬, রাজশাহীতে ১১১ এবং বরিশালে ৭৯ শিক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'পুনঃনিরীক্ষণের পাশাপাশি এবার পুর্নমূল্যায়নও করা হয়েছে। ফলে ফলাফলে পরিবর্তনের সংখ্যা বেড়েছে।'

তিনি বলেন, 'যে বিষয়গুলোতে তারা আবেদন করেছে, সবগুলোকেই গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এ বছর পুনঃনিরীক্ষণের সঙ্গে পুর্নমূল্যায়ন যুক্ত হওয়ায় সংখ্যাটি বেড়েছে।' 

তিনি জানান, পুনঃনিরীক্ষণে খাতার নম্বর যোগে ভুল, বৃত্ত ভরাটে ভুল ও সংখ্যাগত ভুলসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। অন্যদিকে, পূর্ণমূল্যায়নে পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হয়েছে।

চেয়ারম্যান বলেন, 'পরীক্ষকের দৃষ্টিভঙ্গিও ফলাফলে প্রভাব ফেলতে পারে। সামান্য নম্বরের পরিবর্তনও একজন শিক্ষার্থীর চূড়ান্ত গ্রেড বা জিপিএ পরিবর্তন করতে পারে।' 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয় বছরের শুরুতে। ১০ আগস্ট মূল ফল প্রকাশ করা হয়। এতে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করে। পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।

মূল ফলে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। পুনঃনিরীক্ষণের পর এ সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৫৫।

Related Topics

টপ নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষা / পুনঃনিরীক্ষণ / জিপিএ-৫ / আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net