Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বিডিআর হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল: তদন্ত কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2025, 03:05 pm
Last modified: 25 June, 2025, 03:07 pm

Related News

  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে; অনেক ষড়যন্ত্র হচ্ছে ভোট নিয়ে: তারেক রহমান
  • সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলা: রিমান্ড শেষে কারাগারে শওকত মাহমুদ
  • নির্বাচন অতো সহজ হবে না, ষড়যন্ত্র আরও খারাপ রূপ নিতে পারে: তারেক রহমান
  • গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলেছে, এখনো চলছে: তারেক রহমান

বিডিআর হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল: তদন্ত কমিশন

কমিশনের ভাষ্য অনুযায়ী, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ চলাকালে ভেতরে আটকে পড়া সেনা কর্মকর্তারা বারবার সহায়তার আবেদন করলেও সময়মতো কোনো উদ্ধার অভিযান চালানো হয়নি।
টিবিএস রিপোর্ট
25 June, 2025, 03:05 pm
Last modified: 25 June, 2025, 03:07 pm
আজ (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ছবি: টিবিএস

২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডকে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল বলে উল্লেখ করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

আজ বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরে এ তথ্য জানান কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

তিনি বলেন, 'বিডিআর হত্যাকাণ্ডের সময় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার প্রমাণ কমিশনের হাতে এসেছে।' তিনি আরও জানান, আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দিও ইমেইলের মাধ্যমে কমিশনে জমা দেওয়া হয়েছে।

কমিশনের ভাষ্য অনুযায়ী, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ চলাকালে ভেতরে আটকে পড়া সেনা কর্মকর্তারা বারবার সহায়তার আবেদন করলেও সময়মতো কোনো উদ্ধার অভিযান চালানো হয়নি। সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার ফলে বিদ্রোহীরা কোনো প্রতিরোধ ছাড়াই হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটিত করতে সক্ষম হয়।

কমিশনের প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলোর গাফিলতি, কিছু গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট ভূমিকা এবং আলামত নষ্টের চেষ্টার বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছে।

তদন্তে বিদেশি সংশ্লিষ্টতার সম্ভাবনার কথাও উঠে এসেছে বলে জানায় কমিশন, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে।

কমিশন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য তারা আবেদন করেছে।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সাম্প্রতিক তিন দফা দাবিতে আন্দোলন বিষয়ে এক প্রশ্নের উত্তরে কমিশন জানায়, বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে যেহেতু এটি বিচারাধীন, তাই এ বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না।

কমিশন স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Related Topics

টপ নিউজ

বিডিআর হত্যাকাণ্ড / জাতীয় স্বাধীন তদন্ত কমিশন / ষড়যন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে; অনেক ষড়যন্ত্র হচ্ছে ভোট নিয়ে: তারেক রহমান
  • সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলা: রিমান্ড শেষে কারাগারে শওকত মাহমুদ
  • নির্বাচন অতো সহজ হবে না, ষড়যন্ত্র আরও খারাপ রূপ নিতে পারে: তারেক রহমান
  • গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলেছে, এখনো চলছে: তারেক রহমান

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net