Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা রাজনৈতিক ট্যাগ থাকেই: ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2025, 10:00 pm
Last modified: 21 June, 2025, 10:03 pm

Related News

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • উপকারভোগীরা ‘ইট-সুরকির মান নিয়ে প্রশ্ন তুলছেন’, সরকারি কর্মকর্তারা পিডি হতে চাইছেন না: পরিকল্পনা উপদেষ্টা
  • সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা রাজনৈতিক ট্যাগ থাকেই: ওয়াহিদউদ্দিন মাহমুদ

উপাচার্য নিয়োগে যোগ্য প্রার্থী পাওয়া কঠিন ছিল বলেও জানান তিনি। বলেন, ‘নির্দলীয় সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এতগুলো পদ খালি থাকা সত্ত্বেও উপযুক্ত লোক পাওয়া যায় না। কারণ আমরা রাজনৈতিক দলের লোক নই, তাই কাউকে চেনাও কঠিন।’
টিবিএস রিপোর্ট
21 June, 2025, 10:00 pm
Last modified: 21 June, 2025, 10:03 pm
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত কোনো না কোনো রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত থাকেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা না একটা ট্যাগ থাকেই; হয় সাদা দল, না হয় নীল, কিংবা অন্য কিছু।'

শনিবার (২১ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে 'এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড)। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

উপাচার্য নিয়োগে কী ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়েছিল প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'আমি যাদের কাছ থেকে তালিকা চেয়েছিলাম, তাদের কিছু মানদণ্ড বলে দিয়েছিলাম—যেমন সাইটেশন সংখ্যা, সততা, দক্ষতা ইত্যাদি। পাশাপাশি রাজনৈতিক অবস্থানও বিবেচনায় নিতে বলেছিলাম। আওয়ামী লীগ তো হওয়া যাবে না, কাজেই মৃদু বিএনপি হওয়া যাবে, অথবা নিষ্ক্রিয় বিএনপি।'

তিনি জানান, এই বক্তব্য বিএনপির ভেতরেও হাস্যরসের জন্ম দিয়েছিল। উপদেষ্টা বলেন, 'বিএনপির লোকজন বলে, উনি (উপদেষ্টা) আমাদের কাউকে নেন না, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত, তাদেরও না—উনি শুধু নিষ্ক্রিয় বা মৃদু বিএনপিকে নেন। কথাটা খুব প্রচলিত আছে।'

উপাচার্য নিয়োগে যোগ্য প্রার্থী পাওয়া কঠিন ছিল বলেও জানান তিনি। বলেন, 'নির্দলীয় সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এতগুলো পদ খালি থাকা সত্ত্বেও উপযুক্ত লোক পাওয়া যায় না। কারণ আমরা রাজনৈতিক দলের লোক নই, তাই কাউকে চেনাও কঠিন।'

এমন পরিস্থিতিতে তিনি নিজ উদ্যোগে বন্ধু ও পরিচিতদের মাধ্যমে যোগ্য প্রার্থীর তালিকা তৈরি করেছেন বলে জানান। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও তার কাছে তালিকা পাঠানো হয়েছিল।

এ প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'শিক্ষাজীবনে আমার বন্ধু ও রুমমেট ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বলেছিলাম, তুমি দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে বন্ধু হিসেবে তোমার পরিচিতদের কাছ থেকে শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগের উপযোগী সৎ লোকদের একটি তালিকা দাও। তোমরা তো একসময় সরকারে ছিলে, অনেক লোক চেনো।'

তিনি আরও বলেন, 'তখন ফখরুল বলেছিল, "গত ১৫ বছরে আমাদের কেউ তো কোনো জায়গায় ছিল না। কে দুর্নীতিবাজ, কে দক্ষ—আমি কীভাবে বুঝব?" সে বন্ধুর মতো করেই বলেছিল, বাস্তবতা বুঝিয়ে দিয়েছিল। তবে বিএনপির পক্ষ থেকেও আমাকে তালিকা দেওয়া হয়েছিল।'

আলোচনার শেষ দিকে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'আমরা যখন দায়িত্ব ছেড়ে যাব, কী কী কাজ করেছি তা লিস্ট করে রেখে যেতে চাই। প্রচারের জন্য নয়, বরং যাতে পরবর্তী সরকার তা উদাহরণ হিসেবে দেখতে পারে এবং কেউ তা থেকে বিচ্যুত হলে সেটা সবার চোখে পড়ে।'
 

Related Topics

টপ নিউজ

ওয়াহিদউদ্দিন মাহমুদ / পরিকল্পনা উপদেষ্টা / উপাচার্য নিয়োগ / বিশ্ববিদ্যালয় / শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • উপকারভোগীরা ‘ইট-সুরকির মান নিয়ে প্রশ্ন তুলছেন’, সরকারি কর্মকর্তারা পিডি হতে চাইছেন না: পরিকল্পনা উপদেষ্টা
  • সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net