Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
রেকর্ড উৎপাদনের পরেও কেজিতে ৪-৮ টাকা বেড়েছে চালের দাম

বাংলাদেশ

শাহাদাত হোসেন
21 June, 2025, 11:30 am
Last modified: 21 June, 2025, 11:34 am

Related News

  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • ভারতে বাম্পার ফলন, এশিয়ায় আরও কমবে চালের দাম, কমবে কৃষকের আয়
  • সবজির দাম কমলেও চালের দাম বেশি, খরচ চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষেরা
  • চট্টগ্রামের পাহাড়ে পরীক্ষামূলক কফি চাষে সাফল্য, রপ্তানি সম্ভাবনার দিকে নজর

রেকর্ড উৎপাদনের পরেও কেজিতে ৪-৮ টাকা বেড়েছে চালের দাম

সরকারি তথ্য অনুযায়ী, এবার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ৪৮ লাখ হেক্টর জমিতে রেকর্ড ২ কোটি ১৪ লাখ টন চাল উৎপাদিত হয়েছে।
শাহাদাত হোসেন
21 June, 2025, 11:30 am
Last modified: 21 June, 2025, 11:34 am
ফাইল ছবি: টিবিএস

বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ ধান উঠলেও কুরবানির ঈদের পর চালের দাম হঠাৎ করে কেজিতে ৪ থেকে ৮ টাকা বেড়েছে। এতে একদিকে যেমন ভোক্তারা চাপে পড়েছেন, অন্যদিকে কৃষকরাও অসন্তুষ্ট।

সরকারি তথ্য অনুযায়ী, এবার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়েছে। এখন পর্যন্ত ৯৫ শতাংশের বেশি বোরো ধান কাটা শেষ হলেও কিছু এলাকায় এখনো কৃষকরা ধান কাটছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ৪৮ লাখ হেক্টর জমিতে রেকর্ড ২ কোটি ১৪ লাখ টন চাল উৎপাদিত হয়েছে।

ঢাকার খুচরা বাজারগুলোতে মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০–৮২ টাকায়, যেখানে ঈদের আগে এ দাম ছিল ৭২–৭৪ টাকা। মোজাম্মেল মিনিকেটের দাম ছিল ৭৫ টাকা, যা বেড়ে এখন ৮৮–৯০ টাকায় পৌঁছেছে। মাঝারি দানার চাল ব্রি-২৮, ব্রি-২৯ ও পাইজাম কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০–৬৪ টাকায়। আর মোটা চাল হিসেবে পরিচিত স্বর্ণার দাম বেড়ে এখন কেজি ৫৭–৫৮ টাকা, যা আগের চেয়ে ২–৩ টাকা বেশি।

পাইকারি বাজারেও চালের দাম একইভাবে বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে এখন ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার টাকায়। ঈদের আগে এ বস্তার দাম ছিল ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা। ব্রি-২৮ ও পাইজাম চালের বস্তা (৫০ কেজি) এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ টাকায়, যা ঈদের আগে ছিল ২ হাজার ৮০০–২ হাজার ৯০০ টাকা।

পাইকারি চাল বিক্রেতা মো. শাওন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'এখন চালের দাম বাড়ার কোনও যুক্তি নেই। কিন্তু ঈদের পর থেকে প্রতিদিনই দাম বাড়ছে।'

বাজার বিশ্লেষক ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, করপোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকরা ধান মজুত করে রেখেছে এবং এখন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারা ঈদের আগেই কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে গুদামে মজুত করেছেন। এখন নানা অজুহাতে চালের দাম বাড়ানো হচ্ছে।

নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, 'সম্প্রতি বৃষ্টির কারণে বোরো ধানের গুণগত মান কিছুটা নষ্ট হয়েছে। ফলে ধানের দাম বেড়েছে। গত ১৫–২০ দিনে প্রতি মণ ধানের দাম ১০০–১৫০ টাকা বেড়েছে। এর ফলে মিল পর্যায়ে চালের দাম কেজিতে ২ টাকা করে বেড়েছে।'

তবে বাজার বিশ্লেষকদের মতে, রেকর্ড পরিমাণ চাল উৎপাদন হলেও কৃষক ও ভোক্তা—কেউই এর সুফল পাচ্ছেন না। কারণ, ধান যখন কৃষকের হাতে থাকে, তখন দাম কম থাকে। কিন্তু ব্যবসায়ীদের হাতে যাওয়ার পর চালের দাম বাড়িয়ে তোলা হয়।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, 'সবসময় কৃষকের হাতে যখন ফসল থাকে তখন দাম কমিয়ে রাখা হয়। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আবার যখন কৃষকের হাত থেকে পণ্য চলে যায়, তখন দাম বাড়িয়ে ভোক্তাকে ক্ষতির মুখে ফেলা হয়। সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।'

এদিকে চালের বাজার চড়া হলেও অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০–১৬০ টাকা কেজিতে, আর ডিম প্রতি ডজন ১২০–১৩০ টাকায়। সোনালি মুরগির দাম কিছুটা কমে এখন কেজি ২৬০–২৮০ টাকায় নেমেছে।

বাজারে পটল, ঢ্যাঁড়স ও ঝিঙে—এই তিন ধরনের সবজি মিলছে ৫০–৬০ টাকা কেজিতে। তবে আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৫–৩০ টাকায়। আর স্থানীয় বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫–৬০ টাকা কেজি দরে।

Related Topics

টপ নিউজ

চালের দাম বৃদ্ধি / ধান উৎপাদন / কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • ভারতে বাম্পার ফলন, এশিয়ায় আরও কমবে চালের দাম, কমবে কৃষকের আয়
  • সবজির দাম কমলেও চালের দাম বেশি, খরচ চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষেরা
  • চট্টগ্রামের পাহাড়ে পরীক্ষামূলক কফি চাষে সাফল্য, রপ্তানি সম্ভাবনার দিকে নজর

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net