Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মাত্র ২৭ শতাংশ নাগরিক রাজনৈতিক মত প্রকাশে স্বাধীনতা অনুভব করেন: বিবিএস জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2025, 05:35 pm
Last modified: 19 June, 2025, 05:51 pm

Related News

  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ
  • দেশে ৭১.৪% স্কুলে অর্ধেক শিক্ষার্থীর জন্যও নেই একটি উন্নত টয়লেট: বিবিএস জরিপ
  • দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 
  • এখনও ৪৭% মেয়ের বিয়ে ১৮-র আগে; ঢাকার ৬৫% শিশুর রক্তে সিসা; শিশুশ্রমে যুক্ত ১২ লাখ: জরিপ

মাত্র ২৭ শতাংশ নাগরিক রাজনৈতিক মত প্রকাশে স্বাধীনতা অনুভব করেন: বিবিএস জরিপ

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ৩১.৮৬ শতাংশ পুরুষ, কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩.০২ শতাংশ।
টিবিএস রিপোর্ট
19 June, 2025, 05:35 pm
Last modified: 19 June, 2025, 05:51 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

দেশের রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের মত প্রকাশের সুযোগ সীমিত—এমন মত পোষণ করেন দেশের অধিকাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, কেবল ২৭.২৪ শতাংশ নাগরিক মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারেন।

আজ ১৯ জুন প্রকাশিত 'সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)'-এ এই তথ্য জানানো হয়েছে। জরিপটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলায় পরিচালিত হয়।

রাজনৈতিক মতামতের ক্ষেত্রে শহর ও গ্রামের বাসিন্দাদের মধ্যে তেমন পার্থক্য দেখা যায়নি। জরিপ অনুযায়ী, ২৭.৮৭ শতাংশ শহরবাসী এবং ২৬.৯৪ শতাংশ গ্রামবাসী মনে করেন, তারা দেশের রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করতে পারেন।

তবে লিঙ্গভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ৩১.৮৬ শতাংশ পুরুষ, কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩.০২ শতাংশ।

এছাড়া রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রাখার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মাত্র ২১.১৯ শতাংশ নাগরিক। এই ক্ষেত্রেও পুরুষদের আত্মবিশ্বাস বেশি—২৬.৫৫ শতাংশ পুরুষ যেখানে এমনটি মনে করেন, সেখানে নারীদের মধ্যে এই হার ১৭.৮১ শতাংশ।

৮ লাখ ৩১ হাজার ৮০৭ জন ১৮ বছরের ঊর্ধ্বতন নাগরিকের ওপর পরিচালিত এই বিশাল পরিসরের জরিপে তথ্য সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৯২০টি প্রাথমিক নমুনা এলাকা এবং ৪৫ হাজার ৮৬৮টি গণনার এলাকা থেকে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৬-এর আওতায় ছয়টি মূল ক্ষেত্রে—নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচার প্রাপ্তি ও বৈষম্য—নিয়ে নাগরিকদের অভিজ্ঞতা ও মতামত বিশ্লেষণ করতেই জরিপটি পরিচালনা করেছে বিবিএস।

Related Topics

টপ নিউজ

বিবিএস জরিপ / রাজনৈতিক মতভেদ / মতপ্রকাশের স্বাধীনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ
  • দেশে ৭১.৪% স্কুলে অর্ধেক শিক্ষার্থীর জন্যও নেই একটি উন্নত টয়লেট: বিবিএস জরিপ
  • দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 
  • এখনও ৪৭% মেয়ের বিয়ে ১৮-র আগে; ঢাকার ৬৫% শিশুর রক্তে সিসা; শিশুশ্রমে যুক্ত ১২ লাখ: জরিপ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net