Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে: ইশরাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2025, 01:40 pm
Last modified: 18 June, 2025, 04:00 pm

Related News

  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • অবৈধ পোস্টার অপসারণ না করলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে: ইশরাক

তিনি বলেন, 'অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলতে চায়, সেই কথা বলাও আমাদের জন্য অবমাননাকর।'
টিবিএস রিপোর্ট
18 June, 2025, 01:40 pm
Last modified: 18 June, 2025, 04:00 pm
ছবি: টিবিএস

বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, সরকার বিভিন্ন উপায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেবায় বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, আমরা নগরবাসীর জরুরি সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, অথচ সরকার থেকেই সেই সেবায় বিঘ্ন ঘটানো হচ্ছে।

বুধবার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে কর্মচারী ও 'আমরা ঢাকাবাসী'র চলমান আন্দোলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় নগর ভবনের ভেতরে কর্মচারীদের মাঝে 'ফগিং মেশিন' দিয়ে মশক নিধন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। 

ইশরাক বলেন, 'আমাদের আন্দোলন চলমান থাকা অবস্থাতেও আমরা জরুরি সেবাগুলো চালু রেখেছি কিন্তু সরকার থেকে—বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাজ করতে নিষেধ করেছেন বলে শুনতে পেরেছি।' 

তিনি বলেন, 'গতকাল জানতে পেরেছি, স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন তারা জন্ম নিবন্ধন বা নাগরিক সনদে স্বাক্ষর না করেন। একটা ন্যাক্কারজনক কাজ করতে চাচ্ছে। তারা চাচ্ছে সেবায় বিঘ্ন ঘটিয়ে আমাদের ওপর দায় চাপানোর।' 

ছবি: টিবিএস

ইশরাক বলেন, 'গতকাল আসিফ মাহমুদ বলেছেন যে, আমি নাকি আইন লঙ্ঘন করেছি এবং ফৌজদারি অপরাধ করেছি। আমি তাকে বলতে চাই আমি যদি অপরাধই করে থাকি তাহলে আপনারা সরকারে থেকেও কেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না?' 

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। যত ধরনের নির্যাতন আছে আমরা সহ্য করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি।' 

উপদেষ্টাকে ইঙ্গিত করে ইশরাক আরও বলেন, 'আপনাদের মতো শিশু উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলতে চায়, সেই কথা বলাও আমাদের জন্য অবমাননাকর। আজকে যা কিছু হচ্ছে সকল কিছুর জন্যই এই বর্তমান সরকারকে দায়ী থাকতে হবে। সরকার এসকল লোকজন দিয়ে কথা বলাচ্ছে এবং আমাদেরকে হেয় প্রতিপন্ন ও খাটো করার চেষ্টা করছে।' 

উল্লেখ্য, টানা তৃতীয় দিনের মতো কর্মচারী, সাবেক কাউন্সিলর, সমর্থকদের নিয়ে আজ (১৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের অডিটোরিয়ামে সভা করেছেন ইশরাক হোসেন। 

যদিও এখনো তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেননি, তবুও প্রথম দিনের সভায় টাঙানো ব্যানারে তাকে 'মাননীয় মেয়র' হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে আজকের ব্যানারে তার নামের আগে লেখা ছিল 'নির্বাচিত মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন'।

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / ঢাকা দক্ষিণের মেয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • অবৈধ পোস্টার অপসারণ না করলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net