Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ঈদের ছুটি শেষে ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে আবারও আন্দোলন শুরু; যোগ দিয়েছেন ইশরাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2025, 11:00 am
Last modified: 15 June, 2025, 12:00 pm

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির

ঈদের ছুটি শেষে ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে আবারও আন্দোলন শুরু; যোগ দিয়েছেন ইশরাক

আজ রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীরা ও ‘আমরা ঢাকাবাসী’-এর ব্যানারে আন্দোলন করছেন তারা। আন্দোলনকারীরা জানান, আজ ইশরাক আন্দোলনে উপস্থিত হয়ে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।
টিবিএস রিপোর্ট
15 June, 2025, 11:00 am
Last modified: 15 June, 2025, 12:00 pm
ইশরাকের শপথের দাবিতে আজ নগর ভবনের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছেন সমর্থকরা। ছবি: টিবিএস

ঈদের ছুটি শেষে বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছে ইশরাকের সমর্থকরা।  

আজ রোববার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীরা ও 'আমরা ঢাকাবাসী'-এর ব্যানারে আন্দোলন করছেন তারা। এদিকে বেলা ১১টার দিকে নগর ভবনে বিক্ষোভকারীদের সাথে যোগ দিয়েছেন ইশরাক হোসেন। 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে ইশরাক সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীদের একটি অংশ গত ১৫ মে থেকে প্রায় একমাস ধরে তালাবদ্ধ করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবন।

ঈদুল আযহার কারণে ঈদের আগে থেকে আন্দোলন শিথিল করলেও নগরভবনে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন ইশরাক হোসেন। 

ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে টানা নগর ভবনের পাশাপাশি মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতা-কর্মীরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। তাতে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে।  

ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন। 

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

এর মধ্যে চলতি বছরের ২৭ মার্চ ইশরাকের করা মামলায় রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ওই রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়।

আদালতের রায়ের পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Related Topics

টপ নিউজ

নগর ভবন / ইশরাক হোসেন / শপথ / আন্দোলন / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net