Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
স্টারমার 'সম্ভবত' কানাডাতে আছেন বলেছিলাম, আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে: প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2025, 02:20 pm
Last modified: 12 June, 2025, 02:28 pm

Related News

  • জুলাই জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে: অধ্যাপক ইউনূস
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি উঠছে
  • রাষ্ট্রদূত নিয়োগে কেলেঙ্কারি: পদত্যাগের চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

স্টারমার 'সম্ভবত' কানাডাতে আছেন বলেছিলাম, আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে: প্রেস সচিব

'যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিসইন্টারপ্রেট [ভুলভাবে ব্যাখ্যা] করেছেন। আমি বলেছি "সম্ভবত"।'
টিবিএস রিপোর্ট
12 June, 2025, 02:20 pm
Last modified: 12 June, 2025, 02:28 pm
শফিকুল আলম। ফাইল ছবি: ইউএনবি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লন্ডনে থাকা নিয়ে নিজের দেওয়া বক্তব্যে ভুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। 

গতকাল ১১ জুন লন্ডনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। 

প্রেস সচিব বলেন, 'গতকাল প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিসইন্টারপ্রেট [ভুলভাবে ব্যাখ্যা] করেছেন। আমি বলেছি "সম্ভবত"। তারপরও এটা আমার একটি ভুল হয়েছে। পরে আমরা যখন বিষয়টি পরিষ্কারভাবে জানলাম, তখনই কারেকশন [সংশোধন] করেছি। তিনি এখনও যুক্তরাজ্যেই আছেন।'

তিনি আরও বলেন, 'আজ (১১ জুন) ব্রিটেনে বাজেটের স্পেন্ডিং রিভিউ [ব্যয় পর্যালোচনা] হচ্ছে। কীভাবে বাজেট ব্যয় হচ্ছে, সেটার ওপর একটি মূল্যায়ন চলছে। ব্রিটিশ পার্লামেন্ট এখন ব্যস্ত এটা নিয়ে।'

উলেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কিয়ার স্টারমারের একটি বৈঠক চূড়ান্ত করতে চেষ্টা করছি। আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।

কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তখনও যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টাইমস'-এর তথ্য অনুযায়ী, কিয়ার স্টারমার আগামী ১৪ জুন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনায় বসবেন। পরদিন ১৫ জুন তিনি আলবার্টায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে অংশ নেবেন।

সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' জানিয়েছে, স্টারমার যুক্তরাজ্যের পার্লামেন্টে গতকাল (১১ জুন) সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস লেবার সরকারের বহুবছর মেয়াদি ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন।

এর আগে, মঙ্গলবার তিনি দক্ষিণপোর্টে ছুরিকাঘাতে নিহত বিবি কিং, এলসি ডট স্ট্যানকম্ব ও অ্যালিস আগুইয়ারের পরিবারের সঙ্গে দেখা করেন বলেও জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি। 

শফিকুল আলমের এমন বক্তব্যকে ঘিরে ফেসবুকে বেশ কয়েকজন সাংবাদিক ও ব্যবহারকারী সমালোচনায় মুখর হন।

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে লেখেন, 'ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যদি ড. ইউনূসের কোনো বৈঠক বা বৈঠকের আলোচনা চলমান থাকে, তাহলে তার মুখপাত্র হিসেবে প্রেস সচিবের কেয়ার স্টারমারের অবস্থান সম্পর্কে অবগত থাকা উচিত।'

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সাবির মোস্তফা লেখেন, 'কিয়ার স্টারমার এখন লন্ডনেই আছেন। আজ সকালে তিনি হাউজ অব কমন্সে ছিলেন। তিনি গতকালও লন্ডনে ছিলেন।'

একজন ব্যবহারকারী লেখেন, 'রাষ্ট্রপ্রধানদের বৈঠক আগেভাগে নির্ধারিত থাকে। এটা রাস্তায় হঠাৎ দেখা হওয়ার মতো নয়। প্রেস সচিব মিথ্যা বলছেন।'

 

 

Related Topics

টপ নিউজ

কিয়ার স্টারমার / প্রধান উপদেষ্টা / প্রধান উপদেষ্টার প্রেস সচিব / শফিকুল আলম / অধ্যাপক মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • জুলাই জাদুঘর থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে: অধ্যাপক ইউনূস
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি উঠছে
  • রাষ্ট্রদূত নিয়োগে কেলেঙ্কারি: পদত্যাগের চাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net