Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ফেরি থেকে সিএনজি-অটোরিকশা নদীতে, নিখোঁজ শাশুড়ি-পুত্রবধূর মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2025, 08:00 pm
Last modified: 07 June, 2025, 08:06 pm

Related News

  • ঢাকামুখী ফিরতি ঈদযাত্রা শুরু, লঞ্চ-ফেরিঘাটে উপচে পড়া ভিড়
  • কর্ণফুলী নদীতে লাইটার জাহাজে দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • সুনামগঞ্জে নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৫
  • রেমিট্যান্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: ড. ইউনূস

ফেরি থেকে সিএনজি-অটোরিকশা নদীতে, নিখোঁজ শাশুড়ি-পুত্রবধূর মরদেহ উদ্ধার

ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
07 June, 2025, 08:00 pm
Last modified: 07 June, 2025, 08:06 pm
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেরি থেকে সিএনজি-চালিত অটোরিকশা মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ১৩ ঘণ্টা পর শনিবার (৭ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের খালেদা বেগম (৫৫) ও তার পুত্রবধূ ফারজানা আক্তার (২২)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, 'শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৬টার দিকে মেঘনা নদী থেকে সিএনজি-চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। ভেতরে পাওয়া যায় দুই নারীর মরদেহ।'

এর আগে সকালে দুর্ঘটনার পর খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন পারেননি। আহত অবস্থায় কামালকে হাসপাতালে ভর্তি করা হয়।

কামালের চাচাতো ভাই মোসলেহ উদ্দিন বলেন, 'আমার চাচা-চাচি পরিবারসহ রাজধানীর যাত্রাবাড়ীতে থাকেন। ঈদের ছুটিতে চাচি, তার দুই ছেলে ও পুত্রবধূ বাড়ি ফিরছিলেন সিএনজিতে করে। ফেরিতে ওঠার পর একটি ঝাঁকুনিতে সিএনজিটি পেছন দিক দিয়ে নদীতে পড়ে যায়।'

তিনি জানান, দুর্ঘটনার সময় চালক কুদ্দুছ ও ফারজানার স্বামী সাগর ফেরিতে অটোরিকশার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে ছিলেন কামাল, খালেদা বেগম ও ফারজানা।

তার ভাষ্য, 'ফেরিটির পেছনে রেলিং না থাকায় ঝাঁকুনিতে অটোরিকশাটি কাত হয়ে পড়ে যায়।'

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন বলেন, 'খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।'

ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ফেরি / সিএনজি চালিত অটোরিকশা / ফেরি পারাপার / নৌ-দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ঢাকামুখী ফিরতি ঈদযাত্রা শুরু, লঞ্চ-ফেরিঘাটে উপচে পড়া ভিড়
  • কর্ণফুলী নদীতে লাইটার জাহাজে দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • সুনামগঞ্জে নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৫
  • রেমিট্যান্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: ড. ইউনূস

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net