Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
প্লাস্টিক দূষণ বন্ধে জাতিসংঘ মহাসচিবের চুক্তির আহ্বান

বাংলাদেশ

ইউএনবি
05 June, 2025, 07:05 pm
Last modified: 05 June, 2025, 07:06 pm

Related News

  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
  • বাংলাদেশের তিস্তা প্রকল্প ও ব্রিকস সদস্যপদ লাভে চীনের সমর্থন; কৌশলগত অংশীদারত্ব গভীর করছে দুই দেশ
  • ২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা

প্লাস্টিক দূষণ বন্ধে জাতিসংঘ মহাসচিবের চুক্তির আহ্বান

গুতেরেস বলেন, ‘এমন একটি চুক্তি দরকার যা প্লাস্টিকের জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে ও সম্প্রদায়ের চাহিদা পূরণ করে।,যাতে বৃহত্তর পরিবেশগত লক্ষ্য, টেকসই উন্নয়ন ও তার বাইরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। যা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নযোগ্য।’
ইউএনবি
05 June, 2025, 07:05 pm
Last modified: 05 June, 2025, 07:06 pm
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফাইল ছবি: রয়টার্স

প্লাস্টিক দূষণ বন্ধে একটি বৈশ্বিক চুক্তি নিয়ে আগামী দুই মাসের মধ্যে দেশগুলো আলোচনায় বসতে যাচ্ছে—এই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 'উচ্চাকাঙক্ষার, বিশ্বাসযোগ্য ও ন্যায্য' একটি চুক্তির আহ্বান জানিয়েছেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'আমাদের এ বছরই একটি উচ্চাকাঙ্ক্ষী, বাস্তবসম্মত ও ন্যায়ভিত্তিক চুক্তি প্রয়োজন।' যা প্লাস্টিক দূষণকে পরাজিত করার সমাধান হতে পারে।

তিনি বলেন, 'এমন একটি চুক্তি দরকার যা প্লাস্টিকের জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে ও সম্প্রদায়ের চাহিদা পূরণ করে।,যাতে বৃহত্তর পরিবেশগত লক্ষ্য, টেকসই উন্নয়ন ও তার বাইরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। যা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নযোগ্য।'

গুতেরেস আরও বলেন, 'আমি আলোচকদের প্রতি আহ্বান জানাই—আগস্টে আবার যখন আলোচনায় বসবেন, তখন যেন পারস্পরিক মতভেদ দূর করে একটি অভিন্ন পথ তৈরির দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে আসেন এবং বিশ্ব যে চুক্তির জন্য অপেক্ষা করছে, তা সম্পন্ন করেন।'

তিনি বলেন, 'আসুন, আমরা সবাই মিলে প্লাস্টিক দূষণের অভিশাপমুক্ত হই করি ও একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলি।'

জাতিসংঘ মহাসচিব জানান, প্লাস্টিক দূষণে আমাদের গ্রহের দম বন্ধ হয়ে আসছে—প্রভাব পড়ছে পরিবেশ, জীববৈচিত্র্য, মানব স্বাস্থ্য এবং জলবায়ুর ওপর।

তিনি বলেন, 'প্লাস্টিক বর্জ্য নদীর পানিপ্রবাহ বন্ধ করে দেয়, সাগর দূষণ করে, বন্যপ্রাণীদের হুমকিতে ফেলে। এমনকি প্লাস্টিক ক্ষুদ্র কণায় ভেঙে গিয়ে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে—এভারেস্টের চূড়া থেকে মহাসাগরের গভীর পর্যন্ত, মানব মস্তিষ্ক থেকে শুরু করে মাতৃদুগ্ধ পর্যন্ত।'

তবে গুতেরেস আশার কথা শুনিয়ে বলেন, এরই মধ্যে বিশ্বব্যাপী জনসচেতনতা বাড়ছে, পুনর্ব্যবহারযোগ্যতার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নানা নীতিমালা গ্রহণ করা হচ্ছে। 'তবে আমাদের আরও দ্রুত এগোতে হবে।'

'বিশ্ব পরিবেশ দিবস' পরিবেশ রক্ষার ক্ষেত্রে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি আয়োজিত সর্ববৃহৎ আন্তর্জাতিক দিবস। ১৯৭৩ সাল থেকে প্রতিবছর পালন করা হয় দিবসটি।

এ বছর দক্ষিণ কোরিয়া দিবসটির আয়োজক দেশ এবং প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'প্লাস্টিক দূষণ বন্ধে বৈশ্বিক সমাধান।'

গুতেরেস বলেন, পৃথিবীকে প্লাস্টিক দূষণমুক্ত করা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশেষ করে জলবায়ু পরিবর্তন রোধ, টেকসই উৎপাদন ও ভোগ, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে।

Related Topics

টপ নিউজ

প্লাস্টিক দূষণ বন্ধ / জাতিসংঘ মহাসচিব / চুক্তি / অ্যান্তোনিও গুতেরেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
  • বাংলাদেশের তিস্তা প্রকল্প ও ব্রিকস সদস্যপদ লাভে চীনের সমর্থন; কৌশলগত অংশীদারত্ব গভীর করছে দুই দেশ
  • ২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net