Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2025, 06:45 pm
Last modified: 03 June, 2025, 06:50 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের ২ মামলা

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ এই দুটি মামলা দায়ের করেন।
টিবিএস রিপোর্ট
03 June, 2025, 06:45 pm
Last modified: 03 June, 2025, 06:50 pm
সাবেক আইজিপি ও সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৩ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ এই দুটি মামলা দায়ের করেন।

প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক আইজিপি ও সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এছাড়াও তিনি নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ১৭ টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকার অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপনের চেষ্টা করে সংশ্লিষ্ট আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে, যার পেছনে স্বামীর সহযোগিতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার রয়েছে বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

এতে বলা হয়, নূর মোহাম্মদের স্ত্রী ইসমত আরা বেগম স্বামীর সহযোগিতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এছাড়াও তিনি নিজের ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপনের চেষ্টা করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Related Topics

টপ নিউজ

দুর্নীতি দমন কমিশন (দুদক) / মামলা / সাবেক আইজিপি / নূর মোহাম্মদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net