Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
নিবন্ধন ফিরে পেয়ে জামায়াত আমির বললেন, ‘ন্যায্য স্থানে প্রত্যাবর্তন’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 04:50 pm
Last modified: 01 June, 2025, 04:56 pm

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

নিবন্ধন ফিরে পেয়ে জামায়াত আমির বললেন, ‘ন্যায্য স্থানে প্রত্যাবর্তন’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।’
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 04:50 pm
Last modified: 01 June, 2025, 04:56 pm
জামায়াত আমির শফিকুর রহমান। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ (১ জুন) দলটির নিবন্ধন পুনর্বহালের আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, 'দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনী লড়াইয়ের পর আজ ন্যায্য স্থানে ফিরে এসেছে জামায়াত।'

শনিবার (৩১ মে) এক বিবৃতিতে তিনি বলেন, 'দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের সর্বসম্মত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।'

শফিকুর রহমান আরও বলেন, 'দীর্ঘ আইনি সংগ্রামের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ দল হিসেবে তার ন্যায্য স্থান ফিরে পেয়েছে। এই রায়ের মাধ্যমে আরেকটি অবিচার ও নিপীড়নের অবসান ঘটল। আমরা আপিল বিভাগের এই রায়ে সন্তুষ্ট।'

তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা প্রণয়নের আগে ও পরে জামায়াতে ইসলামী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী সব অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করেছে।'

আমির জানান, ২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন হয়। তবে ২০০৯ সালের ২৫ জানুয়ারি নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়।

পরে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট বিভক্ত রায় দিয়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে, যার বিরুদ্ধে জামায়াত আপিল করে।

বিবৃতিতে শফিকুর রহমান আরও বলেন, 'আমরা আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ এই আইনি লড়াইয়ে আমাদের সহায়তাকারী সম্মানিত আইনজীবী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই।'

তিনি বলেন, 'আজকের রায় ন্যায়বিচার নিশ্চিত করেছে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি সুযোগ তৈরি করেছে। আশা করি এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হবে, ইনশা'আল্লাহ।'

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আজ আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ হাইকোর্টের আগের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

রায়ে আরও বলা হয়েছে, জামায়াতে ইসলামীর 'দাঁড়িপাল্লা' প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস ও মুক্তির পর এই রায় আসলো। জামায়াতের আইনি দলের দাবি অনুযায়ী, এই রায়ের মাধ্যমে দলটির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব আইনি বাধা দূর হয়েছে।

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / জামায়াতে ইসলামী / নিবন্ধন / নির্বাচন কমিশন / আমির ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net