Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
আসন ভাগাভাগি নিয়ে আলোচনার অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 03:55 pm
Last modified: 31 May, 2025, 03:59 pm

Related News

  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

আসন ভাগাভাগি নিয়ে আলোচনার অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন টকশো ও নানা মাধ্যমে এনসিপিকে ঘিরে এক ধরনের ভুল ধারণা তৈরির চেষ্টা চলছে—যেন নির্বাচন পেছাতে চায় দলটি। কিন্তু আত্মপ্রকাশের শুরু থেকেই এনসিপি বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের পক্ষে কথা বলে আসছে।’
টিবিএস রিপোর্ট
31 May, 2025, 03:55 pm
Last modified: 31 May, 2025, 03:59 pm
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। একটি অনলাইন টকশোতে মজিবুর রহমান দাবি করেন, বিএনপির সঙ্গে পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে এনসিপি।

তার ভাষায়, '৭০ বা ৫০টি আসন নিয়ে সমঝোতা হয়েছে। এটি হলে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে।'

আজ শনিবার (৩১ মে) এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ দাবি নাকচ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে এনসিপি কোনো আলোচনায় যায়নি। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।'

তিনি আরও বলেন, 'আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন টকশো ও নানা মাধ্যমে এনসিপিকে ঘিরে এক ধরনের ভুল ধারণা তৈরির চেষ্টা চলছে—যেন নির্বাচন পেছাতে চায় দলটি। কিন্তু আত্মপ্রকাশের শুরু থেকেই এনসিপি বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের পক্ষে কথা বলে আসছে।'

নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, 'আওয়ামী লীগ আমলে হওয়া নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনিক সংস্কারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।'

এনসিপির এই মুখ্য সংগঠক আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা একচেটিয়া ও প্রশ্নবিদ্ধ হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে 'জুলাই চার্টারের' ভিত্তিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'যেনতেন নির্বাচন যেন শুধু ক্ষমতার সিঁড়ি না হয়। বরং মৌলিক সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক—এটাই এনসিপির প্রত্যাশা।' তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্তি পরিহার করে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / এনসিপি / এনসিপি নেতা / এবি পার্টি / নির্বাচন / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net