Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির পৈতৃক বাড়িতে ডাকাতি; ১০ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা লুট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 02:05 pm
Last modified: 31 May, 2025, 02:06 pm

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • কর্মচারীকে বাঁচাতে গিয়ে গাজীপুরে রেস্তোরাঁমালিক খুন, আটক ৩
  • গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা: সরফ উদ্দিন আহমদ

গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির পৈতৃক বাড়িতে ডাকাতি; ১০ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা লুট

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 02:05 pm
Last modified: 31 May, 2025, 02:06 pm
ছবি: টিবিএস

আজ (৩১ মে) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেঙ্গারবান্দ গ্রামে রেলওয়ে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দিবাগত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ১০-১২ জনের মুখোশধারী একটি দল জানালার গ্রিল কেটে ওই তিনতলা বাড়িতে প্রবেশ করে। 

তারা আবিদা সুলতানার বাবা নাজমুল আলমের হাত-পা বেঁধে ফেলে। পরে ছুরির মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে। 

বাড়িতে শুধু নাজমুল ও তার স্ত্রী বাস করেন।

ডাকাতেরা তিনতলা ভবনের প্রতিটি তলায় মালপত্র তছনছ করে। তারা টাকা, স্বর্ণালংকার ও মালপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়। 

ভুক্তভোগীরা বলেন, অনুপ্রবেশকারীদের কাছে দেশি ধারালো অস্ত্র ছিল।

নাজমুল সাংবাদিকদের বলেন, 'রাত তিনটার দিকে তারা জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকে। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা আমাদের বেঁধে দেশি ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।' 

ডাকাতির পর তারা সাহায্যের জন্য চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসেন। 

খবর পেয়ে কিছুক্ষণ পর কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, 'একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক বলেন, 'বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। শুনেছি কয়েকদিন আগেও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়িতে একটি সরকারি সংস্থার পরিচয়ে গিয়েছিল। সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নিতে কাজ চলছে।'

সূত্র জানায়, অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় আছেন। 

স্থানীয় সূত্র আরও জানায়, কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্য পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি ওই বাড়িতে দুদক গিয়েছিল। তারা কারা বা আসলেই দুদক সদস্য ছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / ডাকাতি / স্বর্ণালংকার লুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • কর্মচারীকে বাঁচাতে গিয়ে গাজীপুরে রেস্তোরাঁমালিক খুন, আটক ৩
  • গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা: সরফ উদ্দিন আহমদ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net