Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
‘এটা কি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার কোনো পরিকল্পিত ষড়যন্ত্র?’: শফিকুল আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 02:35 pm
Last modified: 26 May, 2025, 03:58 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির
  • পরিবহনে 'চাঁদাবাজি' নিয়ে সড়ক মন্ত্রী রবিউলের মন্তব্যকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে সেলিম রায়হানের সমালোচনা

‘এটা কি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার কোনো পরিকল্পিত ষড়যন্ত্র?’: শফিকুল আলম

শফিকুল আলম বলেন, বিটিএমএ সভাপতি শিল্পাঞ্চলের বর্তমান গ্যাস সংকটকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেছেন। এই তুলনা শুধু ইতিহাস বিকৃতিই নয়, বরং যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর।
টিবিএস রিপোর্ট
26 May, 2025, 02:35 pm
Last modified: 26 May, 2025, 03:58 pm
প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চলে গ্যাস সংকটকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেছেন বস্ত্র প্রস্তুতকারকদের সংগঠন বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ রাসেল। তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ নিন্দা জানিয়ে পোস্ট দেন শফিকুল আলম। 

এমন বক্তব্য শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান উল্লেখ করে তিনি বলেন, "এই তুলনা শুধু ইতিহাস বিকৃতিই নয়, বরং যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর।"

প্রেস সচিব শফিকুল আলমের পোস্টটি পোস্টটি টিবিএসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

'আমি বস্ত্র প্রস্তুতকারকদের সংগঠন বিটিএমএ-র সভাপতি শওকত আজিজ রাসেলের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি শিল্পাঞ্চলের বর্তমান গ্যাস সংকটকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেছেন। এই তুলনা শুধু ইতিহাস বিকৃতিই নয়, বরং যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর।'

'নিঃসন্দেহে, চলমান গ্যাস সংকট শিল্প কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। তবে এই পরিস্থিতিকে ১৯৭১ সালের নৃশংসতার সঙ্গে তুলনা করা যায় না। একটি ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চ্যালেঞ্জ এখনও রয়েছে।'

'কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম চার মাসে শিল্পখাতে গ্যাস সরবরাহ আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। শুধু এপ্রিল মাসেই গ্যাস সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি ছিল। চলতি মাসের শুরুতে সরকার আরও চারটি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা ঘোষণা করেছে এবং শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়াতে বিদ্যুৎ খাত থেকে গ্যাস সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

'বিটিএমএ সভাপতির মন্তব্যে আমি বিস্মিত ও মর্মাহত। এটা কি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ?'

'শিল্প নেতাদের উচিত দায়িত্বশীল ও গঠনমূলকভাবে তাদের সমস্যার কথা উপস্থাপন করা। উত্তেজনাপূর্ণ বক্তব্য শুধু তাদের উদ্বেগের গুরুত্বকেই খাটো করে না, বরং সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় সম্মিলিত প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে।'

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / শফিকুল আলম / ফেসবুক পোস্ট / গ্যাস সংকট / বুদ্ধিজীবীতের আত্মত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির
  • পরিবহনে 'চাঁদাবাজি' নিয়ে সড়ক মন্ত্রী রবিউলের মন্তব্যকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে সেলিম রায়হানের সমালোচনা

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net