Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ঢাকায় কোরবানির গরুর চামড়ার দাম ১৩৫০, বাইরে ১১৫০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
25 May, 2025, 04:00 pm
Last modified: 25 May, 2025, 05:39 pm

Related News

  • জাতীয় অত্যাবশ্যকীয় তালিকায় ২৯৫ ওষুধ, দাম নির্ধারণ করবে সরকার
  • জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
  • ঈদে কক্সবাজারে ৪০০ কোটি টাকার ব্যবসা: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে
  • সিন্ডিকেটের কবলে দক্ষিণ-পশ্চিমের সর্ববৃহৎ চামড়ার বাজার, লোকসানে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ঢাকায় কোরবানির গরুর চামড়ার দাম ১৩৫০, বাইরে ১১৫০ টাকা

এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া সারাদেশে ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
25 May, 2025, 04:00 pm
Last modified: 25 May, 2025, 05:39 pm
ফাইল ছবি: ইমতিয়াজ মাহবুব মুমিত/টিবিএস

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। এ দাম বড় গরুর ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে। আর ছোট গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে ১,৩৫০ টাকা।

আজ রোববার (২৫ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব তথ্য জানান। এসময় তিনি জানান, বড় গরুর চামড়ার দাম চাহিদা ও জোগান অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারণ করতে পারবেন।

এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া সারাদেশে ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমান্তে পাচার রোধে বিজিবির মহাপরিচালককে উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে অন্য জেলায়, বা অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া ঈদের পরে অন্তত ১৫ (পনেরো) দিন পর্যন্ত পরিবহন রোধে বাংলাদেশ পুলিশ কাজ করবে। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সকল জেলা প্রশাসক কাজ করবেন। 

চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে। কাঁচা চামড়া আমদানির জন্য চীন এবং ভিয়েতনামের রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। 

এ ছাড়া কোরবানির ঈদে সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা ও পশু পরিবহনে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের হেল্প লাইন- ৯৯৯ থেকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করা হবে। পাশাপাশি এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও বিশেষ কন্ট্রোল সেল এর ব্যবস্থা করা হবে।

Related Topics

টপ নিউজ

কোরবানির গরু / ঈদুল আজহা / কোরবানির গরুর চামড়া / দাম নির্ধারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • জাতীয় অত্যাবশ্যকীয় তালিকায় ২৯৫ ওষুধ, দাম নির্ধারণ করবে সরকার
  • জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
  • ঈদে কক্সবাজারে ৪০০ কোটি টাকার ব্যবসা: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
  • এবছর ঈদুল আজহায় ১৩ লাখ পশু কোরবানি কম হয়েছে
  • সিন্ডিকেটের কবলে দক্ষিণ-পশ্চিমের সর্ববৃহৎ চামড়ার বাজার, লোকসানে ক্ষুদ্র ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net