Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ঐকমত্য না হওয়া বিষয়গুলোও স্বচ্ছতার জন্য প্রকাশ করা হবে: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 03:30 pm
Last modified: 25 May, 2025, 03:46 pm

Related News

  • আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান; দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: ঐকমত্য কমিশনকে আমীর খসরু
  • ‘নোট অব ডিসেন্ট’ না রেখে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে: ফখরুল
  • ঐকমত্য কমিশনের বৈঠক শেষ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর মঙ্গলবার
  • জুলাই সনদে কোনো দল পরে স্বাক্ষর করতে চাইলে সুযোগ থাকবে: আলী রীয়াজ
  • নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন থেকে দুবৃর্ত্তায়ন বন্ধ করতে হবে: বদিউল আলম মজুমদার

ঐকমত্য না হওয়া বিষয়গুলোও স্বচ্ছতার জন্য প্রকাশ করা হবে: আলী রীয়াজ

'রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে দলগতভাবে কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে তা হয়নি। রাজনৈতিক আদর্শগত পার্থক্যের কারণে সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয়, এটিই বাস্তবতা'
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 03:30 pm
Last modified: 25 May, 2025, 03:46 pm
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যে-সব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো জানানোর পাশাপাশি যে-সব বিষয়ে সমঝোতা হয়নি, তাও স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করা হবে।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে গঠিত হয়েছে এবং আমাদের সময় দেয়া হয়েছে ছয় মাস। এর মধ্যবর্তী সময়ে আমরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে আলোচনা করেছি এবং তাদের মতামত পেয়েছি। প্রাথমিকভাবে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা হয়েছে।

'রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে দলগতভাবে কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে তা হয়নি। রাজনৈতিক আদর্শগত পার্থক্যের কারণে সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয়, এটিই বাস্তবতা', যোগ করেন তিনি। 

তিনি বলেন, যে-সব বিষয়ে এখনো ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেগুলোও স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য জানানো হবে। আমরা মনে করি, এটি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়। এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

'আমরা চাই জাতীয় সনদের পাশাপাশি যে প্রতিবেদন তৈরি করা হবে, তাতে এই মতামতগুলো প্রতিফলিত হোক', যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

আলী রীয়াজ / জাতীয় ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান; দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: ঐকমত্য কমিশনকে আমীর খসরু
  • ‘নোট অব ডিসেন্ট’ না রেখে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে: ফখরুল
  • ঐকমত্য কমিশনের বৈঠক শেষ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর মঙ্গলবার
  • জুলাই সনদে কোনো দল পরে স্বাক্ষর করতে চাইলে সুযোগ থাকবে: আলী রীয়াজ
  • নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন থেকে দুবৃর্ত্তায়ন বন্ধ করতে হবে: বদিউল আলম মজুমদার

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net