Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের, শনিবার থেকে কর্মবিরতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 01:50 pm
Last modified: 21 May, 2025, 01:51 pm

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের, শনিবার থেকে কর্মবিরতি

আগামী সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 01:50 pm
Last modified: 21 May, 2025, 01:51 pm
সংবাদ সম্মেলনে এনবিআর-এর কর্মকর্তারা। ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা আজ বুধবার থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ চেয়ে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

সেই সঙ্গে আগামী শনিবার (২৪ মে) থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তারা এই কর্মসূচি ঘোষণা করেন। 

গত এক সপ্তাহ ধরে আন্দোলনরত কর্মকর্তারা প্রতিদিন পাঁচ ঘণ্টা করে 'কলম বিরতি' কর্মসূচি পালন করে আসছিলেন। 

আগামীকাল বৃহস্পতিবার এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি ও অবস্থান তুলে ধরে স্মারকলিপি পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 

এছাড়া সংবাদ সম্মেলনে গতকাল অর্থ উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি ও আন্দোলনরত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হয়নি বলেও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণেরও দাবি জানানোর পাশাপাশি অধ্যাদেশ বাতিল করা, রেভিনিউ রিফর্ম কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

ট্যাক্সের অতিরিক্ত কমিশনার হাছিনা আখতার, এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদের আরও তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এনবিআরের অধিকাংশ জ্যেষ্ঠ সদস্য ও কমিশনাররা ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জাতীয় রাজস্ব বোর্ড / এনবিআর / আন্দোলনরত / কর্মকর্তা / চেয়ারম্যান প্রত্যাহার / কর্মবিরতি / লাগার অসহযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net