Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা উত্তর সিটি প্রশাসককে গ্রেপ্তার ও অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2025, 09:10 pm
Last modified: 20 May, 2025, 09:23 pm

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা উত্তর সিটি প্রশাসককে গ্রেপ্তার ও অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান বলেন, ‘এজাজকে আগামী বৃহস্পতিবারের (২২ মে) মধ্যে অপসারণ ও গ্রেপ্তার না করা হলে আগামী ২৪ মে আমরা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব।’
টিবিএস রিপোর্ট
20 May, 2025, 09:10 pm
Last modified: 20 May, 2025, 09:23 pm
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থেকে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ ও গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, 'এজাজকে আগামী বৃহস্পতিবারের (২২ মে) মধ্যে অপসারণ ও গ্রেপ্তার না করা হলে আগামী ২৪ মে আমরা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব।'

ফারুক হাসান অভিযোগ করেন, ২০১৮ সাল পর্যন্ত এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একজন সক্রিয় ও শীর্ষস্থানীয় নেতা ছিলেন। এ সময় একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে আওয়ামী লীগে যোগ দেন।

তিনি আরও বলেন, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এজাজ বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিলেন। তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং রাজনৈতিক অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ করেন ফারুক হাসান।

'এখন প্রতিবাদ আন্দোলনের জোয়ারে তিনি নিজেকে 'বিপ্লবী' সাজিয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে প্রশাসকের পদ দখল করেছেন,' বলেন তিনি।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়ানোর সাম্প্রতিক অভিযোগকে 'সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে আখ্যায়িত করেছে ডিএনসিসি।

১৮ মে এক বিবৃতিতে ডিএনসিসি জানায়, 'এই অভিযোগগুলো একটি বৃহত্তর প্রচারণার অংশ—যেখানে এমন ব্যক্তিদেরই টার্গেট করা হচ্ছে, যারা পূর্ববর্তী সরকারগুলোর মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।'

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এজাজ গত ১৬ বছর ধরে একজন বুদ্ধিজীবী, পরিবেশকর্মী ও লেখক হিসেবে পরিচিত।

বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃত্ববাদী শাসন, জলাভূমি দখল এবং পানি সংক্রান্ত বৈষম্যের বিরুদ্ধে এজাজের সোচ্চার অবস্থান জনসমর্থনের পাশাপাশি কিছু স্বার্থান্বেষী মহলের বিরোধিতাও ডেকে এনেছে।
 

Related Topics

টপ নিউজ

গণ অধিকার পরিষদ / মোহাম্মদ এজাজ / ডিএনসিসি প্রশাসক / ঢাকা উত্তর সিটি করপোরেশন / গ্রেপ্তার / অপসারণ / আল্টিমেটাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net