Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বিচারককে হেনস্তা: ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 08:55 pm
Last modified: 19 May, 2025, 08:59 pm

Related News

  • ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভ
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি
  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

বিচারককে হেনস্তা: ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

এ সময়ের মধ্যে দোষী আইনজীবীদের সনদ বাতিলসহ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা না নিলে—কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন- জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে।
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 08:55 pm
Last modified: 19 May, 2025, 08:59 pm

জামিন না দেওয়ায় এজলাসে বিচারককে শাসানো আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিন কর্মদিবস সময় বেঁধে দিয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

এ সময়ের মধ্যে দোষী আইনজীবীদের সনদ বাতিলসহ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের এক বিবৃতিতে।

আজ সোমবার (১৯ মে) সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, "এই ঘটনার মাধ্যমে শুধু একজন বিচারককে অপমান করা হয়নি, বরং গোটা দেশের স্বাধীন বিচার বিভাগের ভিত্তি কেঁপে উঠেছে। বিচারকের স্বাধীনতা- নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যা একটি সভ্য, গণতান্ত্রিক, আইনশাসিত দেশে কাম্য নয়। এজলাসে অরাজকতা সৃষ্টি, বিচারকের প্রতি হুমকি ও অপমান, বিচারকার্যে অবৈধ বলপ্রয়োগ দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।"

আগামী তিন কর্মদিবসের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে— সংগঠনটি দেশের সব জেলা আদালতের বিচারকদের সঙ্গে নিয়ে যেকোনো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় হানিফ মেম্বার নামে এক আসামি গত ১২ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ১৫ মে তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। ১৭ মে শুনানি শেষে আসামিকে জামিন না দেওয়ায় বিচারককে 'আওয়ামী লীগের দালাল' তকমা দিয়ে গালিগালাজ করেন কয়েকজন আইনজীবী।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ১৮ মে বিএনপিপন্থি চার আইনজীবীকে কারণ দর্শানোর নোটিস দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

তারা হলেন-  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহবায়ক খোরশেদ আলম, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, ফোরামের ঢাকা বার ইউনিটের প্রাথমিক সদস্য অ্যাডভোকেট মো. জাবেদ ও অ্যাডভোকেট এস এম ইলিয়াস হাওলাদার।
 
Related Topics

টপ নিউজ

বিচারক / হেনস্থা / আইনজীবী / জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের একাংশের বিক্ষোভ
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি
  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net