Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
আগামী বাজেটে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় এসএমই ফাউন্ডেশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2025, 10:00 am
Last modified: 14 May, 2025, 10:04 am

Related News

  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • স্মার্ট এনআইডি প্রকল্পে আরও ৪২৯ কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন
  • চলতি বাজেট সংশোধন ও পরবর্তী বাজেট প্রণয়ন নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে অন্তর্বর্তী সরকার

আগামী বাজেটে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় এসএমই ফাউন্ডেশন

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সহযোগিতায় আয়োজিত ‘এসএমই-বন্ধব বাজেট প্রস্তাবনা ২০২৫-২৬’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। 
টিবিএস রিপোর্ট
14 May, 2025, 10:00 am
Last modified: 14 May, 2025, 10:04 am
ছবি: জহির রায়হান/টিবিএস

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) কর্মকর্তারা।

ভারী যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে এসএমই ক্লাস্টারের উন্নয়ন সাধনে এই বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সহযোগিতায় আয়োজিত 'এসএমই-বন্ধব বাজেট প্রস্তাবনা ২০২৫-২৬' শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। 

গতকাল রাজধানীর ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইআরএফ-এর ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল কাসেম।

সভার এক পর্যায়ে এক প্রশ্নের জবাবে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, "সরকার জাতীয় বাজেটে এসএমই খাত উন্নয়নে বড় বরাদ্দ দেয়। তবে আমরা চাই এসএমই ফাউন্ডেশনের জন্য আলাদা বাজেট বরাদ্দ থাকুক, যাতে আমরা সরাসরি সেই অর্থ দিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারি।"

তিনি বলেন, "এসএমই ফাউন্ডেশনের সঙ্গে উদ্যোক্তাদের সম্পর্ক খুব গভীর। আমরা তাদের দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংক ঋণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি সম্পর্কে প্রশিক্ষণ দিই। উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট দেই, বিভিন্ন মেলা আয়োজন করে বাজার সংযোগ তৈরি করি, দেশের বিভিন্ন অঞ্চলে এসএমই ক্লাস্টার উন্নয়নে কাজ করি এবং উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নানা স্মার্ট প্রযুক্তির ব্যবহারে প্রশিক্ষণ দিই।"

"এসএমই খাতের উন্নয়নে আমরা যেভাবে কাজ করছি, অন্যরা হয়তো সেভাবে করছে না। তাই আমাদের জন্য বাজেটে আলাদাভাবে বিশেষ বরাদ্দ প্রয়োজন," বলেন তিনি।

আনোয়ার হোসেন চৌধুরী আরও জানান, "এসএমই ফাউন্ডেশনের ১৫৩টি অনুমোদিত পদের মধ্যে ৭৫টি শূন্য। আমাদের পুঁজির বড় অংশই ভবনের ভাড়া দিতে চলে যায়। এজন্য আমরা সরকারের কাছে নিজস্ব ভবনের আবেদন জানিয়েছি।"

তিনি বলেন, "এসএমই খাতই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের ৯৯ শতাংশ শিল্প এসএমই খাতের আওতায়। এখানে প্রায় ১ কোটি ১৮ লাখ উদ্যোক্তা রয়েছে, যারা প্রায় ৩ কোটি ৭ লাখ মানুষের কর্মসংস্থান করছে। তাই এই খাতকে এগিয়ে নিতে বিশেষ বরাদ্দের প্রয়োজন।"

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান বলেন, "মাইক্রো উদ্যোক্তাদের জন্য আলাদা ট্যাক্স পলিসি প্রয়োজন, যাতে দেশীয় শিল্প বিকাশ লাভ করে।"

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে প্রস্তাবগুলো তুলে ধরেন। তিনি জানান, "দেশের এসএমই খাতের উন্নয়নে নীতি সহায়তার জন্য এনবিআরের কাছে ইতোমধ্যে ১৪০টি প্রস্তাব জমা দেওয়া হয়েছে।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগামী অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চাই। দেশের ১৭৭টি এসএমই ক্লাস্টারে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপন জরুরি। একটি ক্লাস্টারে সিএফসি স্থাপনে প্রায় ১ কোটি টাকা প্রয়োজন।"

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় এসএমই ফাউন্ডেশনকে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই অর্থ ব্যাংকে স্থায়ী আমানত রেখে প্রাপ্ত আয় থেকে ফাউন্ডেশন পরিচালনা এবং উদ্যোক্তাদের সহায়তায় ব্যয় করা হচ্ছে। 

এছাড়া, করোনাকালে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে সরকার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়, যা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

এসএমই ফাউন্ডেশন / বিশেষ বরাদ্দ / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • স্মার্ট এনআইডি প্রকল্পে আরও ৪২৯ কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন
  • চলতি বাজেট সংশোধন ও পরবর্তী বাজেট প্রণয়ন নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে অন্তর্বর্তী সরকার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net