Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
যাচাই হওয়ার পরও ছড়াচ্ছে ড. ইউনূসের প্রশংসা করে ট্রাম্পের ভুয়া বক্তব্যের ভিডিও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 09:45 pm
Last modified: 12 May, 2025, 09:49 pm

Related News

  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

যাচাই হওয়ার পরও ছড়াচ্ছে ড. ইউনূসের প্রশংসা করে ট্রাম্পের ভুয়া বক্তব্যের ভিডিও

যে ভুয়া পেজ থেকে ভিডিওটি ছড়ায় সেটি আসল ‘আমার দেশ’ পত্রিকার লোগো ব্যবহার করলেও পত্রিকার অফিসিয়াল পেজ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি তাদের কনটেন্ট নয়।
টিবিএস রিপোর্ট
12 May, 2025, 09:45 pm
Last modified: 12 May, 2025, 09:49 pm
ছবি: ডিসমিসল্যাব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশংসা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালেও সেটি যে ভুয়া, তা তথ্য যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও বন্ধ হয়নি ভিডিওটি ছড়ানো।

ভিডিওটিতে ট্রাম্পের কণ্ঠ ও বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

১১ মে 'আমার দেশ' নামে একটি নকল ফেসবুক পেজ থেকে ভিডিওটি ব্যাপকভাবে ছড়ায়। তবে তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাব জানিয়েছে, পেজটির কোনও সংযোগ নেই আসল 'আমার দেশ' পত্রিকার সঙ্গে এবং এটি এর আগেও ভুয়া খবর ছড়িয়েছে। বিতর্ক উঠলে পেজটি ভিডিওটি সরিয়ে ফেলে।

রাতেই রিউমর স্ক্যানার ও পরে ফ্যাক্টওয়াচ আলাদাভাবে ভিডিওটি যাচাই করে জানায়, এটি পুরনো একটি ফুটেজ, যাতে কৃত্রিমভাবে তৈরি অডিও যুক্ত করা হয়েছে।

ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, 'ইউনূস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক... তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং খুব ভালো করছেন।' এই বক্তব্য সম্পূর্ণরূপে নকল এবং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।

ভিডিওটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও শেয়ার করেছিলেন, যদিও পরবর্তীতে সেটি মুছে ফেলা হয়।

ডিসমিসল্যাব জানিয়েছে, ভিডিওর সূত্র যাচাই করতে গিয়ে তারা ফক্স নিউজে প্রকাশিত ট্রাম্পের একটি মূল ভিডিও ক্লিপ শনাক্ত করে। ভিডিওটি ৩০ এপ্রিলের মন্ত্রিসভার বৈঠকের এবং সেটি হোয়াইট হাউজের ইউটিউব চ্যানেলেও সম্প্রচার করা হয়েছে। ট্রাম্পের বক্তব্যে বাংলাদেশ বা ড. ইউনূস প্রসঙ্গে কোনো কথাই ছিল না।

মূল ভিডিওর ১ ঘণ্টা ৪৫ মিনিট ২ সেকেন্ড থেকে ২০ সেকেন্ড সময়ের একটি অংশ নিয়ে সেখানে ভুয়া অডিও বসানো হয়েছে। ফেসবুকে ছড়ানো ভিডিওতে ফক্স নিউজের মতো একই টুপিও দেখা যায়, যাতে বিভ্রান্তি আরও বাড়ে।

ফ্যাক্টওয়াচ জানিয়েছে, তারা এআই ডিটেকশন টুল 'ডিপফেক ও মিটার' ব্যবহার করে নিশ্চিত হয়েছে, ট্রাম্পের বক্তব্য কৃত্রিমভাবে তৈরি।

যে ভুয়া পেজ থেকে ভিডিওটি ছড়ায় সেটি আসল 'আমার দেশ' পত্রিকার লোগো ব্যবহার করলেও পত্রিকার অফিসিয়াল পেজ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি তাদের কনটেন্ট নয়।

ডিসমিসল্যাবের বিশ্লেষণে দেখা যায়, পেজটির ২০টি পোস্টের মধ্যে অন্তত তিনটি ভুয়া— একটি ব্লগার পিনাকী ভট্টাচার্য, বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি নেত্রী তাসনুভা জাবিনের ভুয়া টকশো; একটি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল আজম রনির গ্রেপ্তার সংক্রান্ত; এবং একটি পাকিস্তান বিমান বাহিনীকে 'আকাশের রাজা' বলে প্রচারিত ভুয়া খবর।

তাছাড়া ওই পোস্টগুলোর চারটি আওয়ামী লীগ বিরোধী, চারটি বিএনপিবিরোধী এবং তিনটি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে তৈরি। সম্প্রতি ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের ক্ষমা চাওয়া সংক্রান্ত মন্তব্যের জেরে অনলাইনে সমালোচনার মুখে পড়েন মাহফুজ।
 

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / ভুয়া / ভাইরাল ভিডিও / ডিসমিসল্যাব / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net