Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষা করবে: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2025, 01:00 pm
Last modified: 10 May, 2025, 01:04 pm

Related News

  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার: অধ্যাপক আলী রীয়াজ 
  • গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা, ৪০০ এনজিও নিয়ে কর্মশালা
  • বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সেজন্যই এবারের গণভোট: আলী রীয়াজ
  • জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষা করবে: আলী রীয়াজ

তিনি বলেন, "দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত না করে গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র গঠন সম্ভব নয়, মানবিক মর্যাদাও প্রতিষ্ঠা করা যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সুবিচার পৌঁছে দিতে পারে।"
টিবিএস রিপোর্ট
10 May, 2025, 01:00 pm
Last modified: 10 May, 2025, 01:04 pm
ছবি: সৌজন্যে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চালাচ্ছে, তা নিঃসন্দেহে নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে।

তিনি বলেন, "দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত না করে গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র গঠন সম্ভব নয়, মানবিক মর্যাদাও প্রতিষ্ঠা করা যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রই কেবল নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সুবিচার পৌঁছে দিতে পারে।"

আজ (১০ মে) ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী। এ সময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, "প্রথমবারের মতো সবাইকে নিয়ে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ নির্ধারণ করা—যা হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে।"

তিনি আরও বলেন, "বহু প্রাণের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত এসেছে। এই সুযোগকে সফল করতে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে—এটাই প্রত্যাশিত। রাজনৈতিক দলগুলোও এই জনআকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাবে।"

আলোচনায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—দলটির সদস্য সুনয়ন চাকমা, সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা।

ইউপিডিএফসহ এ পর্যন্ত ২৮টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে।

Related Topics

টপ নিউজ

অধ্যাপক আলী রীয়াজ / জাতীয় ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সরকারি কর্মকর্তাদের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে কোনো আইনি বাধা নেই: আলী রীয়াজ
  • গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার: অধ্যাপক আলী রীয়াজ 
  • গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা, ৪০০ এনজিও নিয়ে কর্মশালা
  • বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সেজন্যই এবারের গণভোট: আলী রীয়াজ
  • জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net