Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
জনবান্ধব পুলিশ গঠনে কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 08:05 pm
Last modified: 29 April, 2025, 08:12 pm

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

জনবান্ধব পুলিশ গঠনে কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্যধারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না।’
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 08:05 pm
Last modified: 29 April, 2025, 08:12 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ফাইল ছবি: সংগৃহীত

জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।  

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পুলিশ সদস্যদের ব্যবহার, সেবার মানসিকতা ও আন্তরিকতার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। এতে জনগণের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে।'  

তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ভোগান্তি থেকে রক্ষায় সতর্ক থাকার নির্দেশ দেন এবং বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো বিশেষ সুবিধা গ্রহণ বা ঘুস-দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশের বিভিন্ন ইউনিট ও থানা পরিদর্শন করেছেন এবং অধস্তন ফোর্সদের থাকা ও খাওয়ার সমস্যাকে সবচেয়ে প্রকট হিসেবে চিহ্নিত করেছেন।  

তিনি বলেন, যানবাহনের সমস্যা সমাধানে ইতোমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে এবং থানার জন্য ২০০টি পিকআপ ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চলছে, যা আজই ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে।  

এছাড়া পুলিশের অন্যান্য সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান উপদেষ্টা।

চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্যধারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না।'

পুলিশের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, কনস্টেবল থেকে এসআইদের ঝুঁকি ভাতা প্রদানের উচ্চসীমা (সিলিং) তুলে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এতে নিচের স্তরের কর্মকর্তারা বেশি ভাতা পাবেন।  

পুলিশ সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয়ে ঋণ প্রদানের ব্যবস্থার কথাও জানান তিনি। প্রাথমিকভাবে এসআই ও এএসআইদের এই ঋণ দেয়া হবে এবং সরকার যেন এ ঋণের সুদ পরিশোধ করে, সে অনুরোধ জানানো হবে।  

তিনি বলেন, অধস্তন পুলিশ সদস্যদের নিজ জেলার মধ্যেই পদায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। স্বামী-স্ত্রী উভয় পুলিশ সদস্য হলে তাদের একই জেলায় পদায়নে অগ্রাধিকার দেয়া হবে।

জনবল সংকট নিরসনে পুলিশের সাংগঠনিক কাঠামোয় জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।  

অপরাধ ও সন্ত্রাসের ধরন পরিবর্তন হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব দমনে প্রশিক্ষণের বিকল্প নেই এবং দক্ষ কর্মকর্তাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদায়নের নির্দেশ দেন।

সভায় ট্রাফিক পুলিশদের জন্য বক্স বা শেলটার, রাতে টহলরত সদস্যদের জন্য তাঁবু, এবং মাদকের মূল হোতাদের ধরতে শক্ত অভিযানের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।  

সভায় স্বাগত বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম বিপিএম। পরে উপদেষ্টা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / পুলিশ / লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) / পুলিশ সপ্তাহ / মতবিনিময় সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • পুলিশের পোশাকে পরিবর্তন: ফিরছে নীল ও জলপাই রঙের শার্ট, প্যান্ট হবে খাকি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net