Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থী আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 02:55 pm
Last modified: 29 April, 2025, 02:55 pm

Related News

  • সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থী আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

আবিদের স্বজনদের অভিযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টা করায় তাকে একাধিকবার পিটিয়েছিলেন ছাত্রলীগ নেতারা। এরপর তাকে বোনের বাসায় পাঠানো হয়। ২০১১ সালের ২১ অক্টোবর রাতে সেখানেই তিনি মারা যান।
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 02:55 pm
Last modified: 29 April, 2025, 02:55 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ২০১১ সালে ছাত্রদলকর্মী সন্দেহে বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া খালাসের রায়ও স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাদীর আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলে প্রশ্ন তোলা হয়েছে, বিচারিক আদালতের রায় কেন বাতিল করা হবে না।

আসামিরা হলেন—তৎকালীন ছাত্রসংসদের ভিপি মফিজুর রহমান জুম্মা, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ সুমন, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহ-সাধারণ সম্পাদক হিমেল চাকমা, ফেরদৌস রাসেল, শান্ত দেবনাথ, মাহাফুজুর রহমান ধীমান, নাসির উদ্দিন পাটোয়ারী, দেবাশীষ চক্রবর্তী, মোস্তফা কামাল, রাশেদুর রেজা সানি ও সালমান মাহমুদ রাফসান।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ ও আজিমুদ্দিন পাটোয়ারি। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ দাবি করেন, আবিদ তাদের সক্রিয় কর্মী ছিলেন। তিনি অভিযোগ করেন, আবিদসহ ছাত্রদলের আরও তিন কর্মী—ফয়সাল, নাজিম ও মাসুমকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবিদের মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। একইসঙ্গে ছাত্রসংসদ কার্যক্রম স্থগিত ও কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

আবিদের স্বজনদের অভিযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টা করায় তাকে একাধিকবার পিটিয়েছিলেন ছাত্রলীগ নেতারা। এরপর তাকে বোনের বাসায় পাঠানো হয়। ২০১১ সালের ২১ অক্টোবর রাতে সেখানেই তিনি মারা যান। আবিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার মধ্যম বড়ইতলী গ্রামের মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে।

ঘটনার পর আবিদের মামা নেয়ামত উল্লাহ বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছাত্রলীগ ও ছাত্রসংসদের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৯ সালের ১০ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী সব আসামিকে খালাস দেন। পরে বাদী হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ / হত্যা মামলার আসামি / আত্মসমর্পণের নির্দেশ / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • হাইকোর্টে ১১ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net