Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
গণসংহতি আন্দোলনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

বাংলাদেশ

বাসস
27 April, 2025, 04:30 pm
Last modified: 27 April, 2025, 04:32 pm

Related News

  • থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে চায় সরকার; বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপানি রাষ্ট্রদূতের
  • নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
  • ওমানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: ‘ভালো শুরু’, বললেন আরাগচি; ট্রাম্প বললেন, ‘খুবই ভালো’
  • ট্রাম্পের হুমকির মুখেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
  • জামায়াতের সমর্থন বাড়ায় ভীত হয়ে বিএনপি আজগুবি অভিযোগ করছে: এহসানুল মাহবুব

গণসংহতি আন্দোলনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

রোববার (২৭ এপ্রিল) সকাল দশটার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাসস
27 April, 2025, 04:30 pm
Last modified: 27 April, 2025, 04:32 pm
রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলন এবং জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। ছবি: পিআইডি

পাঁচ সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনা ও সুপারিশমালা নিয়ে আলোচনা করতে গণসংহতি আন্দোলন এবং জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল দশটার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

গণসংহতি আন্দোলনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,রাজনৈতিক পরিষদের নেতা- দেওয়ান আব্দুর রশিদ নীলু ও মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য- বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায় এবং তরিকুল সুজন।

বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ তাঁর সূচনা বক্তব্যে বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের দায় রয়েছে। এই আন্দোলনের ফলেই আজ এখানে আমরা একত্রিত হয়েছি, এবং এটা প্রমাণ করে যে আমরা সামান্য হলেও অগ্রগতি করেছি। তবে এ সামান্য অগ্রগতিও যদি ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া না যায় তবে এ আন্দোলনের মূল চেতনা ব্যর্থ হয়ে যাবে, এবং সেটা কোনোভাবেই হতে দেয়া যাবে না।

তিনি বলেন, 'দেশের পুঞ্জিভূত রাজনৈতিক সংকট ও তার উত্তরণে প্রয়োজনীয় সংস্কার নিয়ে এই আলোচনায় গভীর ঐকমত্য প্রকাশ পেয়েছে। আমাদের এই প্রচেষ্টা নিজেদের জন্য নয়, বরং পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য । এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই আশা করছি।'

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ঐকমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। এবং অংশীজনেরা যে যে বিষয়গুলোতে ঐকমত্য প্রকাশ করেছেন তাই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে।

উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় এর আগে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্য দলের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন।

এরই ধারাবাহিকতায় আজ সকালে গণসংহতি আন্দোলনের সাথে আলোচনা শেষ করে বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন।

Related Topics

টপ নিউজ

গণসংহতি আন্দোলন / জাতীয় ঐকমত্য কমিশন / বৈঠক / সংস্কার কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে চায় সরকার; বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপানি রাষ্ট্রদূতের
  • নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
  • ওমানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: ‘ভালো শুরু’, বললেন আরাগচি; ট্রাম্প বললেন, ‘খুবই ভালো’
  • ট্রাম্পের হুমকির মুখেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
  • জামায়াতের সমর্থন বাড়ায় ভীত হয়ে বিএনপি আজগুবি অভিযোগ করছে: এহসানুল মাহবুব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net