Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নীলফামারীতে হবে চীনের হাসপাতাল, জায়গা পরিদর্শন স্বাস্থ্য পরিচালকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2025, 02:55 pm
Last modified: 23 April, 2025, 03:00 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে

নীলফামারীতে হবে চীনের হাসপাতাল, জায়গা পরিদর্শন স্বাস্থ্য পরিচালকের

এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য নীলফামারীর দাড়োয়ানীতে জায়গা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. হারুন অর রশিদ।
টিবিএস রিপোর্ট
23 April, 2025, 02:55 pm
Last modified: 23 April, 2025, 03:00 pm
হাসপাতাল স্থাপনের জন্য নীলফামারীর দাড়োয়ানীতে জায়গা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

চীন সরকারের উপহারে এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য নীলফামারীর দাড়োয়ানীতে জায়গা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. হারুন অর রশিদ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তিনি জেলা সদরের উত্তরা ইপিজেডের কাছে পরিত্যক্ত সুতাকলের ২৫ একর জমি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, 'উপদেষ্টা মহোদয়ের (স্বাস্থ্য উপদেষ্টা) নির্দেশনায় রংপুরের আশপাশে যে জায়গা পরিদর্শন করেছিলাম, তা সন্তোষজনক ছিল না। পরে জেলা প্রশাসক এই জায়গার প্রতিবেদন পাঠান। সরেজমিনে দেখে আমরা ইতিবাচক অবস্থানে রয়েছি।'

দাড়োয়ানী টেক্সটাইল মিলটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় ১০৮.৫২ একর জমিতে। বর্তমানে এর কার্যক্রম সীমিত। মিলের পাশে বিজিবির ক্যাম্প ও উত্তরা ইপিজেড অবস্থিত। সেখানে চীনের একাধিক প্রতিষ্ঠানের হাজারো নাগরিক কাজ করছেন। প্রস্তাবিত এলাকায় হাসপাতাল স্থাপিত হলে চীনা নাগরিকসহ স্থানীয় বাসিন্দারাও চিকিৎসা সুবিধা পাবেন।

স্বাস্থ্য পরিচালক জানান, এই জমি নিয়ে কারও আপত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জেলার বাসিন্দারা হাসপাতাল স্থাপনের দাবি তুললেও তিনি বলেন, 'ফেসবুকের লেখালেখি নিয়ে চিন্তার কিছু নেই। হাসপাতালটি নীলফামারীতেই হবে এবং এই জায়গাতেই হবে।'

তিনি আরও জানান, ভৌগোলিক ও যোগাযোগের দিক থেকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দ এটি। যেখানে ১০–১২ একরের কথা বলা হয়েছিল, সেখানে ২০–২৫ একর জমি পাওয়া যাচ্ছে। এ ছাড়া পাশে রয়েছে বিমানবন্দর ও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থা, যা পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন আবদুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর জুবায়ের আল মামুন, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার প্রমুখ।

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, 'স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনায় বিভাগীয় পরিচালক পরিত্যক্ত ২৫ একর জায়গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এটি একটি প্রস্তুত প্লট, নিরাপত্তা নিশ্চিত, যোগাযোগ ভালো এবং কাউকে উচ্ছেদ করার প্রয়োজন নেই—সবদিক থেকে হাসপাতাল নির্মাণের উপযুক্ত স্থান।'

Related Topics

টপ নিউজ

হাসপাতাল / চীন সরকারের উপহার / নীলফামারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net