Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
শিক্ষার্থীদের দাবির বিষয়ে অবগত সরকার, আগামীকাল কুয়েট যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 08:15 pm
Last modified: 22 April, 2025, 08:22 pm

Related News

  • সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে তুলে ধরায় বিশ্বব্যাপী পণ্য বয়কটের মুখে অ্যাডিডাস
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি

শিক্ষার্থীদের দাবির বিষয়ে অবগত সরকার, আগামীকাল কুয়েট যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আজ বিকেলে এক আন্দোলনকারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এর আগেও বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 08:15 pm
Last modified: 22 April, 2025, 08:22 pm
অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কুয়েট শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিদাওয়ার বিষয়ে সরকার অবগত এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামীকাল (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল যাবে বলে জানিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি আর আবরার।

আজ (২২ এপ্রিল) এক ফোনালাপে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শিক্ষা মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাবিষয়ক উপদেষ্টা শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

ফোনালাপের সময় উপদেষ্টা শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফোনে কথা বলার সময় তিনি শিক্ষার্থীদের বলেন, গরম আবহাওয়ায় অনশন করলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের আহ্বান জানান।'

এর আগে আজ বিকেলে এক আন্দোলনকারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এর আগেও বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

উপদেষ্টা সি আর আবরার বলেন, 'শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে সরকার সচেতন আছে। কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।'

অন্যদিকে, একই দিনে ফেসবুকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, 'কুয়েটের ছাত্র আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।'

তিনি আরও বলেন, 'আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধি দল কুয়েটে যাবে। তারা সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে যথাযথ  ব্যবস্থা নিবে।'
 
Related Topics

টপ নিউজ

কুয়েট / অনশন / আন্দোলন / শিক্ষা উপদেষ্টা / সি আর আবরার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে তুলে ধরায় বিশ্বব্যাপী পণ্য বয়কটের মুখে অ্যাডিডাস
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net