Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
কাতারএনার্জিকে ৫ মিলিয়ন ডলার পরিশোধ, বাকি ৩২ মিলিয়ন মেটানো হবে কালকের মধ্যে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 06:45 pm
Last modified: 22 April, 2025, 06:49 pm

Related News

  • এলএনজি আমদানি সহায়তায় বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 
  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • এলএনজি ও জ্বালানি আমদানিতে অতিরিক্ত ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ সরকারের
  • মধ্যপ্রাচ্য সংকটে দ্বিগুণের বেশি দামে ৩ কার্গো এলএনজি কিনছে সরকার

কাতারএনার্জিকে ৫ মিলিয়ন ডলার পরিশোধ, বাকি ৩২ মিলিয়ন মেটানো হবে কালকের মধ্যে

এ কে এম মিজানুর রহমান জানান, ২৩ এপ্রিলের (বুধবারের) মধ্যে কাতারএনার্জি এলএনজির কাছে পুরো ৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করা হবে।
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 06:45 pm
Last modified: 22 April, 2025, 06:49 pm
দোহায় কাতারএনার্জির সদরদপ্তর। ছবি: এএফপি/ফাইল

বাংলাদেশ কাতারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতারএনার্জি এলএনজিকে ৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। এতে প্রতিষ্ঠানটির কাছে এলএনজি আমদানির বকেয়া কমে দাঁড়িয়েছে ৩২ মিলিয়ন ডলারে, যা আগে ছিল ৩৭ মিলিয়ন ডলার।

মঙ্গলবার (২২ এপ্রিল) অগ্রণী ব্যাংকের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, '৩৭ মিলিয়ন ডলারের বকেয়ার মধ্যে আজ কাতারএনার্জি এলএনজিকে ৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছি। বাকি ৩২ মিলিয়ন ডলার আগামীকাল পরিশোধ করা হবে।'

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এই ৩২ মিলিয়ন ডলার পরিশোধ করবে জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)।

চলতি ক্যালেন্ডার বছরের জ্বালানি আমদানি বিল পরিশোধে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি রয়েছে।

এ কে এম মিজানুর রহমান জানান, ২৩ এপ্রিলের (বুধবারের) মধ্যে কাতারএনার্জি এলএনজির কাছে পুরো ৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করা হবে।

তিনি বলেন, 'গত আট মাসে পরিশোধের গতি অনেক বেড়েছে। আমরা এপ্রিলের মধ্যেই সব এলএনজি আমদানির বিল পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ।'

তিনি আরও জানান, অর্থ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে ডলার সরবরাহ করায় বকেয়া পরিশোধ অনেক সহজ হয়েছে। এ কারণে দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির বকেয়া ৩১৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৬২ মিলিয়ন ডলারে।

২১ এপ্রিল পর্যন্ত এলএনজি আমদানির মোট বকেয়া ৬৭ দশমিক ৬২ মিলিয়ন ডলার। গত বছরের ৫ আগস্ট এই পরিমাণ ছিল ৩১৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার।

এই বকেয়ার মধ্যে কাতারএনার্জি এলএনজির পাওনা ৩৭ মিলিয়ন ডলার এবং ওকিউ ট্রেডিং লিমিটেডের (পূর্বে ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল) পাওনা ৩০ দশমিক ৬২ মিলিয়ন ডলার।

পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির জন্য প্রকৃত আমদানি ব্যয় ১ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের বিপরীতে ১ দশমিক ৫৯ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

২০১৮ সালে কাতারএনার্জি এলএনজি বাংলাদেশে এলএনজি রপ্তানি শুরু করে। ১৫ বছর মেয়াদি একটি চুক্তির আওতায়, প্রতিষ্ঠানটি প্রতি এমএমবিটিইউ ১০ দশমিক ১১৪ ডলারে প্রতি বছর ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। প্রতিটি কার্গোর ধারণক্ষমতা ৩২ লাখ এমএমবিটিইউ এবং মোট ৪০টি কার্গো সরবরাহ করা হবে।

Related Topics

টপ নিউজ

কাতারএনার্জি / এলএনজি আমদানি বিল / এলএনজি ক্রয় / এলএনজি আমদানি / আমদানি দায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • এলএনজি আমদানি সহায়তায় বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 
  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • এলএনজি ও জ্বালানি আমদানিতে অতিরিক্ত ২৪ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ সরকারের
  • মধ্যপ্রাচ্য সংকটে দ্বিগুণের বেশি দামে ৩ কার্গো এলএনজি কিনছে সরকার

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net