Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 02:15 pm
Last modified: 19 April, 2025, 02:15 pm

Related News

  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশের এই অগ্রগতি সম্ভব হয়েছে সব সরকার এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়। কোনো একক সরকার এর কৃতিত্ব নিতে পারে না।”
টিবিএস রিপোর্ট
19 April, 2025, 02:15 pm
Last modified: 19 April, 2025, 02:15 pm
ছবি: টিবিএস

বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে 'এম্পাওয়ারিং বাংলাদেশ: পাথওয়েস টু লিডারশিপ, ইউনিটি, অ্যান্ড গ্রোথ' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "বাংলাদেশ ৫৩ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করে এসেছে। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তা উল্লেখযোগ্য এবং একে মাইলফলক বলা যায়। আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছেছি এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে আছি।"

সালেহউদ্দিন বলেন, "বাংলাদেশের এই অগ্রগতি সম্ভব হয়েছে সব সরকার এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়। কোনো একক সরকার এর কৃতিত্ব নিতে পারে না।"

তিনি বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পরপরই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, প্রশাসনিক জটিলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব সমস্যার সমাধানে আমরা কাজ করছি।"

"রাজনৈতিক সংকট এখনও রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন রয়েছে, আর সেটিই আমরা নিশ্চিত করতে চাই," বলেন অর্থ উপদেষ্টা।

তিনি আরও বলেন, "স্বল্প সময়ে সব খাতে সংস্কার আনা সম্ভব নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কিছু ভালো সংস্কার শুরু করে যেতে চাই, যাতে পরবর্তী রাজনৈতিক সরকার তা অনুসরণ করতে পারে।"

"আমরা আমাদের স্বল্প সময়ের মধ্যে কিছু সংস্কার আনার চেষ্টা করছি। দীর্ঘমেয়াদে আইনগত সংস্কারসহ অন্যান্য পরিবর্তন রাজনৈতিক সরকারই বাস্তবায়ন করবে," যোগ করেন সালেহউদ্দিন।

তিনি বলেন, "যুব সমাজই আমাদের প্রধান মানবসম্পদ। তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণে যুক্ত করতে পারলে বাংলাদেশ নিশ্চিতভাবেই উপকৃত হবে।"
 
Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / বাংলাদেশের অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net