Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
আলিফ হত্যাকাণ্ড: ১১ আসামির জামিন আবেদন খারিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 09:35 pm
Last modified: 10 April, 2025, 09:36 pm

Related News

  • ইলিয়াস আলী গুম: মানবতাবিরোধী অপরাধের মামলায় উইং কমান্ডার সাইফের জামিন নামঞ্জুর
  • সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডনের জামিন নামঞ্জুর
  • অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে
  • হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি
  • প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন আবেদন ফের নাকচ

আলিফ হত্যাকাণ্ড: ১১ আসামির জামিন আবেদন খারিজ

এফআইআরে অভিযুক্ত ১১ জনই জামিন আবেদন করেন, যা শুনানি শেষে আদালত খারিজ করে দেন। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 09:35 pm
Last modified: 10 April, 2025, 09:36 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সম্মিলিত সনাতনীর জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে অভিযুক্ত ১১ জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান এই আদেশ দেন।

আসামিরা হলেন—প্রেম নন্দন দাস (১৯), রণব দাস (২৪), বিধান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস (৩০), রাজ কাপুর (৫৫), সমীর দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) ও দেবী চরণ (৩৬)। তাদের ২৬ জানুয়ারি নগরীর কোতোয়ালি থানার ব্যান্ডেল রোডের সেবক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এফআইআরে অভিযুক্ত ১১ জনই জামিন আবেদন করেন, যা শুনানি শেষে আদালত খারিজ করে দেন। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ২৫ নভেম্বর। ওইদিন চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখানো হয়। তাকে চট্টগ্রামে আনা হয় এবং আদালতের শুনানির পরদিন কারাগারে পাঠানো হয়।

চিন্ময়ের সমর্থনে বিপুল সংখ্যক অনুসারী জড়ো হয়ে তাকে কারাগারে স্থানান্তরে বাধা দেওয়ার চেষ্টা করেন, ফলে আদালত প্রাঙ্গণের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়। তারা প্রায় তিন ঘণ্টা ধরে প্রিজন ভ্যান আটকে রাখেন, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবিসহ নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

আদালত এলাকা থেকে শুরু হওয়া এই সহিংসতা ছড়িয়ে পড়ে লালদীঘি ও কোতোয়ালি পর্যন্ত। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতি এ হত্যাকাণ্ডের জন্য ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্য ও সংগঠনটির সমর্থকদের দায়ী করেছে।

আলিফের বাবা জামাল উদ্দিন পরে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ড ও আশপাশের অস্থিরতার ঘটনাগুলোর তদন্ত চলমান রয়েছে।

Related Topics

টপ নিউজ

আইনজীবী আলিফ হত্যা / ইসকন / চিন্ময় কৃষ্ণ দাস / জামিন আবেদন / জামিন নামঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • ইলিয়াস আলী গুম: মানবতাবিরোধী অপরাধের মামলায় উইং কমান্ডার সাইফের জামিন নামঞ্জুর
  • সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডনের জামিন নামঞ্জুর
  • অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে
  • হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি
  • প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন আবেদন ফের নাকচ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net