Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সুন্দরবন-ষাটগম্বুজ মসজিদ

বাংলাদেশ

আলী আকবর টুটুল
06 April, 2025, 03:20 pm
Last modified: 06 April, 2025, 03:25 pm

Related News

  • আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • সুন্দরবনের ভারতীর অংশে নির্মাণ হবে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্ট, আকাশ থেকে বাঘ দেখানোর পরিকল্পনা 
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • সুন্দরবনের জেলেদের প্রথমবারের মতো খাদ্য সহায়তা দিল সরকার, অনিয়মের অভিযোগ

ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সুন্দরবন-ষাটগম্বুজ মসজিদ

দর্শনার্থীরা জানান, দেশের পর্যটন শিল্প বিকাশে এসব কেন্দ্রে আরও আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।
আলী আকবর টুটুল
06 April, 2025, 03:20 pm
Last modified: 06 April, 2025, 03:25 pm
ছবি: টিবিএস

এবারের ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, ইকোট্যুরিজম স্পট আলীবান্দা এবং ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণ। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসব ও ছুটিতে দেশি-বিদেশি পর্যটকরা সুন্দরবনের মনোরম পরিবেশে ভ্রমণে আসেন। করমজল পর্যটন স্পটটি সবচেয়ে নিকটবর্তী হওয়ায় এখানে সাধারণত ভিড় বেশি হয়।

এই পর্যটন কেন্দ্রে রয়েছে ফুট ট্রেইল, সুউচ্চ ওয়াচ টাওয়ার, কৃত্রিমভাবে সংরক্ষিত কুমির ও হরিণ, খোলামেলাভাবে ঘুরে বেড়ানো চিত্রা হরিণ ও বানরসহ নানা বন্যপ্রাণী এবং গাছপালা। এগুলো উপভোগ করে আনন্দ পান দর্শনার্থীরা।

তবে করমজল ছাড়াও বনের হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, দুবলার চরের আলোর কোল ও আন্দারমানিক পর্যটন কেন্দ্রগুলোতেও এবারের ঈদের ছুটিতে দর্শনার্থীর সংখ্যা ছিল বিগত বছরের তুলনায় বেশি। এতে পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় হিমশিম খাচ্ছেন স্বল্পসংখ্যক বন প্রহরীরা।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, "ঈদের দিন থেকে টানা ছয় দিন করমজল ছিল দেশি-বিদেশি পর্যটকে পূর্ণ। সাধ্যানুযায়ী সেবা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। গত ৫ দিনে করমজল ভ্রমণ করেছেন প্রায় ১৫ হাজার দর্শনার্থী। এতে রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা।"

দর্শনার্থীরা জানান, দেশের পর্যটন শিল্প বিকাশে এসব কেন্দ্রে আরও আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।

এদিকে ঈদের ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ দেখতেও ভিড় করেছেন দর্শনার্থীরা। ঐতিহাসিক এই স্থাপনা দেখে মুগ্ধ পর্যটকরা।

পঞ্চগড় থেকে আসা রাজু  বলেন, "লম্বা ছুটিতে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ দেখতে এসেছি। এই নিদর্শন বহুদিন ধরে দেখার ইচ্ছা ছিল। এবার পরিবার নিয়ে আসতে পেরে ভালো লাগছে।"

শরণখোলার বলেশ্বর রিভারভিউ ইকোট্যুরিজম কেন্দ্রে ঘুরতে আসা মশিউর রহমান মাসুম বলেন, "পরিবার নিয়ে এসেছি। নদীর কংক্রিট ব্লকের ওপর বসে দৃশ্য দেখাটা অসাধারণ। এত মানুষের সমাগম দেখে ভালো লাগছে। তবে পরিবেশটা আরও উন্নত হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে।"

ইউএনও সুদীপ্ত কুমার সিংহ জানান, এবার বলেশ্বর রিভারভিউ ইকোট্যুরিজম কেন্দ্রে প্রায় ৫০ হাজার দর্শনার্থী ঘুরতে এসেছেন।

প্রত্নতত্ত্ব ও যাদুঘর বিভাগের ষাটগম্বুজ মসজিদের কাস্টডিয়ান মো. জায়েদ বলেন, "বিগত বছরের রেকর্ড ভেঙে এবার ঈদের দিন থেকে ষাটগম্বুজ মসজিদে পর্যটকের ঢল নেমেছে। গত ৫ দিনে ৩১ হাজার ৭৬০ জন দর্শনার্থী এসেছেন। এতে রাজস্ব আদায় হয়েছে ৯ লাখ ২৮ হাজার ৯১৫ টাকা। ট্যুরিস্ট পুলিশসহ আমরা সবাই ব্যস্ত সময় পার করছি।"

Related Topics

টপ নিউজ

পর্যটক / পর্যটন / সুন্দরবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • সুন্দরবনের ভারতীর অংশে নির্মাণ হবে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্ট, আকাশ থেকে বাঘ দেখানোর পরিকল্পনা 
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • সুন্দরবনের জেলেদের প্রথমবারের মতো খাদ্য সহায়তা দিল সরকার, অনিয়মের অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net