Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

সাবিত আল হাসান
05 April, 2025, 01:55 pm
Last modified: 05 April, 2025, 01:58 pm

Related News

  • কাজের প্রথম দিনেই ৩ অগ্রাধিকার নির্ধারণ নতুন মন্ত্রিসভার
  • মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে: মির্জা ফখরুল
  • জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
  • দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট কারচুপির শঙ্কা নেই; কোথাও হলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ শনিবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবিত আল হাসান
05 April, 2025, 01:55 pm
Last modified: 05 April, 2025, 01:58 pm
ছবি: টিবিএস

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আলাদা করে কোনো উদ্যোগ নেওয়ার দরকার হয় না। এই দেশে সবসময়ই সম্প্রীতি ছিল, এখনও আছে।" 

বাংলাদেশের মতো এত ভালো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের আর কোথাও নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সবাই এখানে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ শনিবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "অন্যান্য বছরের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। পুণ্যার্থীর সংখ্যাও এবার বেশি। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার। নিরাপত্তার পাশাপাশি এখানে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। আমরা সবাই বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে সুষ্ঠুভাবে উৎসব পালনে কাজ করে যাচ্ছি।"

বিদেশি গণমাধ্যমে সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে তিনি বলেন, "পরিস্থিতি খুবই ভালো। কেউ মিথ্যা সংবাদ ছড়ালে তা স্বাভাবিকভাবেই গুরুত্ব হারায়। কে কোথায় কী বলল, তা আমাদের দেখার বিষয় নয়। অনেকেই মিথ্যা বলে বেশি পয়সা পায়—বিদেশি কিছু মিডিয়া এ ধরনের কাজ করে। আপনাদের বলব—আপনারা সত্য সংবাদ প্রচার করুন, এটাই আমাদের অনুরোধ।"

লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দেখা হবে কীভাবে এখানে একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়। তবে এ ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে—এই এলাকার ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়।"

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
 
Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা / সাম্প্রদায়িক সম্প্রীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • কাজের প্রথম দিনেই ৩ অগ্রাধিকার নির্ধারণ নতুন মন্ত্রিসভার
  • মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে: মির্জা ফখরুল
  • জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
  • দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট কারচুপির শঙ্কা নেই; কোথাও হলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net