Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
চট্টগ্রামের জাঙ্গালিয়ায় ফের সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ নিহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2025, 10:50 am
Last modified: 02 April, 2025, 01:26 pm

Related News

  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

চট্টগ্রামের জাঙ্গালিয়ায় ফের সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ নিহত ১০

এর আগে, ঈদের দিন সকালে একই স্থানে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল।
টিবিএস রিপোর্ট
02 April, 2025, 10:50 am
Last modified: 02 April, 2025, 01:26 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া অংশে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চার জন পুরুষ, পাঁচ জন নারী ও একজন মেয়ে শিশু রয়েছে। এছাড়া, আহত আরো দুজন পুরুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা আটজনের মরদেহ পেয়েছি। এরমধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও একজন মেয়ে শিশু। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক টিবিএসকে বলেন, 'লোহাগাড়া দুর্ঘটনায় আহত মোট চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও একজন নারীকে মারা গেছেন। দুজন পুরুষ চিকিৎসাধীন আছেন।'

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মাইক্রোবাসটিতে ঢাকার মেট্রো নম্বর প্লেট ছিল। তিনি বলেন, 'আমরা মনে করি এটি ঢাকার। যাত্রীরাও ঢাকার হতে পারে।'

এর আগে, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় একই স্থানে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল।

পরের দিন (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় এবং তিনজন আহত হয়।

একই স্থানে বারবার দুর্ঘটনা কেন ঘটছে এমন প্রশ্নের জবাবে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, 'দুর্ঘটনার স্থানে একটি হালকা বাঁক রয়েছে। এখানে একটি হালকা ঢালও রয়েছে। এটি সম্ভবত যানবাহনগুলোর গতি বাড়িয়ে দেয়।'

তিনি বলেন, 'অনেক চালক এই স্থানে পৌঁছালে তাদের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।'

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net